রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

দোনেৎস্কে ব্যাপক গোলাবর্ষণ রাশিয়ার, নিহত ৭

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের আভদিভকা শহরে তীব্র গোলাবর্ষণ চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত আটজন। বুধবার ইউক্রেনের সামরিক প্রশাসনের দোনেৎস্ক অঞ্চলের প্রধান পাভলো কিরিলেঙ্কো এ তথ্য জানিয়েছেন। 

টেলিগ্রামবার্তায় কিরিলেঙ্কো বলেন, রুশ বাহিনী বুধবার বাজারের একেবারে কেন্দ্রস্থলে হামলা চালিয়েছে; এ সময় সেখানে অনেক মানুষ ছিলেন। সামরিক বিবেচনায় এ গোলাবর্ষণ কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। আমাদের যত বেশিসংখ্যক মানুষকে হত্যা করা যায়, এমন চিন্তা থেকেই এ হামলা চালানো সম্ভব।

পুরো দোনেৎস্ক অঞ্চলের লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন পাভলো কিরিলেঙ্কো। যদিও অঞ্চলটির সিংহভাগ বর্তমানে রাশিয়ার সামরিক বাহিনীর দখলে। এ ছাড়া অপর এক ঘটনায় নিপ্রোপাত্রোভস্ক অঞ্চলের নিকোপোল এলাকায় গোলাবর্ষণে ছয় বছর বয়সি মেয়েশিশুসহ তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্টের একজন মুখপাত্র। 

সূত্র: সিএনএন, বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/১৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit