রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

সালমানকে আক্রমণ করে যা বললেন সোনা মহাপাত্র

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৯২ Time View

বিনোদন ডেস্ক : সাজিদ খান বিতর্কে এবার গায়িকা সোনা মহাপাত্রের আক্রমণের শিকার হয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। শুরু থেকেই বিগ বসের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন এ গায়িকা। এবার সোনা মহাপাত্রের অভিযোগ বলিউডের ‘দাবাং’ খান চেষ্টা করছেন সাজিদের ইমেজ ‘সাদা’ করার। বুধবার এ নিয়ে একটা টুইটও করেন সোনা মহাপাত্র। যেখানে তিনি ট্যাগ করেন সালমান আর তার ব্যান্ড বিং হিউমানকে। তাতে তিনি লেখেন, নিজের বিষাক্ত পুরুষত্ব যুগ যুগ ধরে সাদা করে আসছিল বিং হিউমান দিয়ে। আর এবার নিজের ব্রো সাজিদ খানের ইমেজ সাদা করতে চাইছেন। 

ভারতের মিটু মুভমেন্টের সময় একাধিক নারী অভিযোগ করেছেন সাজিদের বিরুদ্ধে। যার ফলে হাউসফুল ৪ থেকেও তাকে বের করে দেওয়া হয়েছিল। সালমান বিগ বসে এন্ট্রি নিতে চলা সাজিদ সম্পর্কে প্রথম রাতেই জানিয়েছিলেন, ব্যক্তিগত চেনা পরিচিতির কারণে সাজিদের প্রতি কখনো পক্ষপাতিত্ব করবেন না তিনি।

অন্যদিকে সাজিদ মিটু নিয়ে মুখ না খুললেও জানিয়েছিলেন, ঔদ্ধত্যের জেরেই নাকি তার পতন ঘটেছে। হাউসফুল ৪ থেকে তাকে বের করে দেওয়া প্রসঙ্গে সালমানকে তিনি বলেন, আগের রাত পর্যন্ত আমি ওই ছবিটা নিয়ে কাজ করছিলাম। সকালে আমি আর ওই প্রোজেক্টে নেই! ওই ছবির পেছনে আমার যে মেহনত সেটির কোনো ক্রেডিট আমাকে দেওয়া হয়নি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

 

কিউএনবি/আয়শা/১৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit