শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, ৮ আরোহীর সবাই নিহত জর্জিয়ান তারকার হাতেই ব্যালন ডি’অর দেখতে চান ক্রুস ককরোচ জনতা পার্টির নেতাদের ওপর হামলা বিরোধীদলের অংশগ্রহণকে সরকার সংকীর্ণভাবে মূল্যায়ন করছে: হামিদুর রহমান নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমিরের ফেসবুক পোস্ট পাকিস্তানের জাতীয় সংগীত গাইতে ৬ মাস উর্দু শিখেছেন ব্রিটিশ গায়িকা লরা রাইট খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ

মালান-কারেন তোপে সিরিজ জিতল ইংল্যান্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ১১২ Time View

স্পোর্টস ডেস্ক : ডেভিড মালানের ঝড়ো ব্যাটিংয়ের পর স্যাম কারেনের বোলিং নৈপুণ্যে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ তে জিতল ইংল্যান্ড। বুধবার অস্ট্রেলিয়ার ক্যানবেরার মানুকা ওভালে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪৯ বলে মাত্র ৫৪ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় সফরকারী ইংল্যান্ড।

পঞ্চম উইকেটে মঈন আলীকে সঙ্গে নিয়ে রীতিমতো তাণ্ডব চালিয়ে ৫২ বলে ৯২ রানের জুটি গড়েন ডেভিড মালান। তাদের এই জুটির কল্যাণেই ৭ উইকেটে ১৭৮ রান তুলতে সক্ষম হয় ইংলিশরা। দলের হয়ে ৪৯ বলে ৭ চার আর ৪টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৮২ রান করেন মালান। ২৭ বলে ৪৪ রান করে আউট হন মঈন আলী। টার্গেট তাড়া করতে নেমে ৪৭ বলে ৫১ রানে ৩ উইকেট হারানোর পরও জয়ের পথেই ছিল অস্ট্রেলিয়া। শেষ দিকে ১৮ বলে অসিদের দরকার ছিল ৩৩ রান। ২১ বলে ৪০ রান করে দলকে জয়ের দুয়ারে নিয়ে যান টিম ডেভিড। 

কিন্তু ১৮তম ওভারের দ্বিতীয় বলে দারুণ এক ডেলিভারিতে ডেভিডকে বোল্ড করে দেন কারেন। তার উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় স্বাগতিক অস্ট্রেলিয়া। শেষ ওভারে জয়ের জন্য অসিদের প্রয়োজন ছিল ২২ রান। বাঁহাতি মিডিয়াম পেসার স্যাম কারেনের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৩ রানের বেশি আদায় করে নিতে পারেননি ম্যাথু ওয়েড ও প্যাট কামিন্সরা। ৮ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে ইংল্যান্ড। চার ওভারে মাত্র ২৫ রান খরচ করে ৩ উইকেট শিকার করেন কারেন।  

 

 

কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit