সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ১০৫ Time View

স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাঁচামরার লড়াইয়ের মুখে বাংলাদেশ। জয় না পেলে বিদায় নিশ্চিত হয়ে যাবে টাইগারদের। এই সমীকরণের মুখে টস করতে নামেন সাকিব আল-হাসান। টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক।

আজ বুধবার ক্রাইস্টচার্চে ফিল্ডিংয়ে নেমে কিউইদের এক উইকেট তুলে নেন শরীফুল ইসলাম। ব্যক্তিগত ৩২ রানে অ্যালানকে ফিরিয়ে তাদের ৪৫ রনের ওপেনিং জুটি ভাঙেন শরিফুল ইসলাম। 

রিপোর্ট লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৬ ওভারে ৫৪ রান।

বাংলাদেশ তাদের প্রথম দুই ম্যাচেই হেরেছে। অন্যদিকে তিন ম্যাচের দুটি জিতে ফাইনালে এক পা দিয়ে রেখেছে নিউজিল্যান্ড।

এই ম্যাচে বাংলাদেশ নেমেছে একাদশে তিনটি পরিবর্তন নিয়ে। দলে ঢুকেছেন সৌম‌্য সরকার, সাইফউদ্দিন ও ইবাদত হোসেন। একাদশ থেকে বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৌম‌্য সরকার, লিটন কুমার দাশ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম ও ইবাদত হোসেন। 

কিউএনবি/অনিমা/১২.১০.২০২২/সকাল ৯.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit