বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা আশুলিয়ায় মজুরি বোর্ড গঠনে শ্রমিক দলের আনন্দ র‍্যালী রোকসানা মর্তুজা’র ‘জল ও পাথরের কাব্যঃ অনুভূতি ও মানবিকতার এক কাব্যভুবন হা‌সিনার দেশে ফেরা নিয়ে যে তথ্য দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী খাগড়াছড়িতে প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন এমপি ওয়াদুদ ভূঁইয়া। ‘রং-হেডেড’ শেখ হাসিনা কী বলছেন তাতে কিছু যায় আসে না আটোয়ারীতে আমন ধান ও চাল সংগ্রহ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নেত্রকোনায় এনসিপি নেতার বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আসিফ মাহমুদের নিন্দা হাসিনার সাবেক উপ-প্রেস সচিবসহ তিনজনকে পুলিশে দিল ছাত্রদল

আটোয়ারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৫১ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : সারাদেশের মত পঞ্চগড়ের আটোয়ারীতেও “ উন্নত পল্লী সমৃদ্ধ দেশ- সবার আগে বাংলাদেশ ” প্রতিপাদ্য বিষয় নিয়ে প্রথমবারের মত বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের যৌথ আয়োজনে সোমবার ( ৬ জুলাই) বেলা ১১ টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফজলে রাব্বী মোঃ সাজ্জাদুর রহমান সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী প্রধান অতিথির বক্তব্য রাখেন।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ রেজাউন নবী রাজা’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মোঃ আব্দুল্লাহ, আটোয়ারী থানার ওসি (তদন্ত) মোঃ ফারুকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদেও আহবায়ক মোঃ পশিম উদ্দীন। উপকারভোগীদের মধ্যে নিজের অনুভুতি ব্যক্ত করেন, রাণীগঞ্জ কৃষি সমবায় সমিতির সভাপতি মোঃ জহিরুল ইসলাম, বোদাপাড়া কৃষক সমবায় সমিতির সভাপতি বেলাল হোসেন, ফকিরগঞ্জ বাজারের ব্যবসায়ী হিরু রঞ্জন ঘোষ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রিপামনি দেবী বলেন, “ গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে পল্লী উন্নয়নের কোনো বিকল্প নেই। বর্তমান সরকারের মূল লক্ষ্যই হলো প্রতিটি গ্রামকে শহরে রূপান্তর করা এবং প্রান্তিক মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা।” বক্তারা তাদের বক্তব্যে গ্রামীণ জনপদে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কৃষি যুব উন্নয়ন এবং সমবায় ভিত্তিক কার্যক্রমকে আরও গতিশীল করার উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সমবায়ী, বীর মুক্তিযোদ্ধা, সুধিজন এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে সুফল ভোগীদের মাঝে ঋণের চেক ও বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপনের চারা বিতরণ করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২৬,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit