মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে মাদক, ইভটিজিং, জুয়া ও বাল্যবিয়ে প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময় মহাসড়কে কোনো ধরনের থ্রি হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ঋণনির্ভর অর্থনীতি থেকে নিজস্ব অর্থায়নে যেতে হবে : অর্থমন্ত্রী কোম্পানীগঞ্জে মার্কেটে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি, ৯ দোকান ক্ষতিগ্রস্থ মাটিরাঙ্গায় বিজিবির বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ৫ কোটি টাকার মাদক উদ্ধার। ফুলবাড়ীতে বিজিবি কর্তৃক বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত॥ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে অসহায় ব্যক্তিকে ঘর নির্মাণে পাঁচ বান টিন প্রদান। বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ওয়ার্নার আজকের স্বর্ণের দাম: ১৮ আগস্ট ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের দাবীতে মন্ত্রীকে আইনজীবীর নোটিশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ১৭৩ Time View

নোয়াখালী প্রতিনিধি : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করার দাবী জানিয়ে সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীকে লিগ্যাল নোটিশ দিয়েছেন মুহাম্মদ সামছুল ফারুক নামে নোয়াখালীর এক আইনজীবী। এ বিষয়ে মঙ্গলবার বেলা ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের শহীদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করেন ওই আইনজীবী। এরআগে সকাল ৯টায় রাষ্ট্রীয় ডাকযোগে এ লিগ্যাল নোটিশ মন্ত্রী বরাবর পাঠান তিনি।

আইনজীবী সামছুল ফারুক তার বক্তব্যে বলেন, সম্প্রতি দেখা যায় রাষ্ট্রীয় আইনে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান ও তা কার্যকর হওয়ার পর একটি গোষ্ঠী দণ্ডপ্রাপ্তাদের নামের আগে পরে শহীদ, আল্লামা, হাফিজাল্লাহু, রাহিমাল্লাহু’সহ ধর্মীয় নানা বিশেষণ যুক্ত করছে। এসব সম্মানসুচক শব্দ বা বিশেষণ যুক্ত করে দণ্ডপ্রাপ্তদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন। ইসলাম ধর্ম কায়েম কিংবা রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় আত্মদানকারি ছাড়া কোনো দণ্ডপ্রাপ্তের নামের আগে বা পরে এসব বিশেষণ বা সম্মানসুচক শব্দ যুক্ত করা মানে রাষ্ট্রের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর সামিল অপরাধ।

তিনি বলেন, এমন দণ্ডপ্রাপ্তদের নামের আগে পরে যুদ্ধাপরাধী শব্দ লেখা ও পড়াকে বাধ্যতামূলক করতে হবে। একই সঙ্গে আইন সংশোধন করে তাদের বিরুদ্ধে শাস্তির বিধানও রাখতে হবে। সট: সামছুল ফারুক, আইনজীবী, নোয়াখালী আইনজীবী সমিতি ও লিগ্যাল নোটিশ দাতা।

কিউএনবি/আয়শা/১১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit