সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

যুগপৎ আন্দোলনের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব : মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ১১৩ Time View

ডেস্কনিউজঃ সরকার পতনে যুগপৎ আন্দোলনের দাবিনামা নিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও মুসলিম লীগের সাথে দ্বিতীয় দফা সংলাপ করেছে বিএনপি।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সোমবার বিকেলে আলাদাভাবে ২০ দলীয় জোটের এই দুই শরিক দলের সাথে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠকে শেষে সংবাদ ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব বলেন, আমাদের ধারাবাহিক যে দ্বিতীয় দফার সংলাপ তার অংশ হিসেবে আজকে দুটি দলের সাথে আমরা আলোচনা করেছি। যুগপৎ আন্দোলনের দাবিগুলো নিয়ে আমরা তাদের সাথে আলোচনা করেছি এবং দাবিগুলো নিয়ে আন্দোলন করার বিষয়ে একমত হয়েছি।

আমি আশা করছি, অন্য দলগুলোর সাথে আলোচনা শেষ করে যুগপৎ আন্দোলনের মধ্য দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো।

সংলাপে জাগপার সভাপতি খন্দকার লুতফর রহমান ও বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী নিজ নিজ দলের ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

মুসলিম লীগের প্রতিনিধি দলের সদস্যরা হলেন- আখতার জাহান রুকু, আজিজুর রহমান লিটন, নাসিম খান, সরওয়ার-ই-আলম খান, সৈয়দ মিনহাজ উদ্দীন, মোশাররফ হোসেন তারা, হাজী মোহাম্মদ জিয়া, মোহাম্মদ আবু হোসেন ও মোহাম্মদ ইমরান।

জাগপার প্রতিনিধি দলে ছিলেন- এসএম শাহাদাত হোসেন, রকিব উদ্দিন চৌধুরী মুন্না, ফায়জুর রহমান, মুন্সি মফজুর রহমান, আওলাদ হোসেন শিল্পী, আমিনুল ইসলাম মুকুল, মোহাম্মদ মোবারক হোসেন, মোখলেছুর রহমান ও আবুল হোসেন।

বিএনপি মহাসচিবের সাথে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

দ্বিতীয় দফা সংলাপে এরই মধ্যে জাতীয় পার্টি (কাজী জাফর), এলডিপি, কল্যাণ পার্টি, লেবার পার্টি, ন্যাশনাল পিপলস পার্টির সাথে বৈঠক করেন বিএনপি মহাসচিব।

কিউএনবি/বিপুল/ ১০.১০.২০২২/ সন্ধ্যা ১১.০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit