বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

মিয়ানমার পরিস্থিতি নিয়ে ঢাকা খুবই উদ্বিগ্ন : ড. মোমেন

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ১২৩ Time View

ডেস্ক নিউজ : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রতিবেশী মিয়ানমারের অভ্যন্তরে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সহিংসতা বৃদ্ধি পাওয়ায় সেখানকার পরিস্থিতি এবং রোহিঙ্গা সংকট নিয়ে ঢাকা খুবই উদ্বিগ্ন। আজ সোমবার (১০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

তিনি সাংবাদিকদের বলেন, ‘মিয়ানমারের অভ্যন্তরে তীব্র সংঘাত চলছে। আমরা মিয়ানমার ও রোহিঙ্গাদের নিয়ে খুবই উদ্বিগ্ন। এটি দুর্ভাগ্যজনক যে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বাংলাদেশের নাগরিকরা সীমান্তের অপর প্রান্তে সংঘাতের কারণে আতঙ্কে দিন পার করছে।

তিনি আরো বলেন, আমরা মিয়ানমারকে (জান্তা সরকার) বারবার আন্তর্জাতিক সীমান্ত আইন লংঘন না করার জন্য বলে আসছি। আর মিয়ানমার সরকার ঢাকাকে প্রতিবারই নিশ্চিত করেছে তারা এ ধরনের সীমান্ত লংঘনের ঘটনার পুনরাবৃত্তি ঘটাবে না। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ এমন কোনো পদক্ষেপ নিতে চায় না, যা সমগ্র দেশকে ভয়াবহ পরিস্থিতিতে ফেলে দেবে। আমরা একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রেখে চলছি।

ড. মোমেন বাংলাদেশের ভূখণ্ডে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি (আরসা)’র কোনো ধরণের উপস্থিতি দৃঢ়ভাবে অস্বীকার করে বলেন, ‘আমরা (বাংলাদেশের অভ্যন্তরে) কোনো বিদেশি সংগঠনকে প্রশ্রয় দিই না। ’বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চীনের মধ্যস্থতার ভূমিকার বিষয়ে এক প্রশ্নের জবাবে মোমেন বলেন, তিনি বিশ্বাস করেন বেইজিং বাংলাদেশের উদ্বেগ সম্পর্কে নেপিদোকে জানিয়েছে এবং মিয়ানমারের জান্তা সরকারকে বাংলাদেশ সীমান্তে আন্তর্জাতিক নিয়ন-কানুন লংঘন না করার অনুরোধ করেছে।  

 

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit