রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ইসরায়েলি বিমানঘাঁটি থেকে এফ-২২ যুদ্ধবিমান সরিয়ে নিল আমেরিকা মেয়েকে হত্যা করে বস্তাবন্দি করলেন বাবা-মা, নেপথ্যে ‘একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক’ ভারতকে নাস্তানাবুদ করে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ইংল্যান্ড আজকের স্বর্ণের দাম ঢাকাসহ ছয় বিভাগে অতিভারী বৃষ্টি হতে পারে চাঞ্চল্যকর ৬ রাবার শ্রমিক অপহরণের মূল পরিকল্পনাকারী গ্রেফতার নিকলী হাওরে নিখোঁজের ৪০ ঘণ্টা পর পর্যটকের মরদেহ উদ্ধার দক্ষিণ কোরিয়ায় জন্মহার বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ ‘আমাকে অসম্মান করবেন না, ঠিকভাবে কথা বলুন’, মাঠেই রেফারিকে মেসি ম্যারাডোনাকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় মেসি, বিশ্বকাপে অ্যাসিস্টের নতুন ইতিহাস

অনুভবে’ কণ্ঠ দিলেন অর্ণব দাশ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ১২৬ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেটের তরুণ শিল্পী অর্ণব দাশ এবার কণ্ঠ দিলেন ‘অনুভব’ শিরোনামের গানে। গানটির সুরও করেছেন তিনি নিজেই। গানটির গীতিকার সিদ্দিকী বাপ্পী। সংগীত শিল্পী অর্ণব দাশ এর আগে বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে বাংলাদেশ দলকে স্বাগত জানিয়ে একটি ‘থিম সং’ এ কণ্ঠ দিয়ে আলোচনায় আসেন। ‘মাতিয়ে দেব’ শীর্ষক গানটি ইউটিউব চ্যানেলে প্রচারের পর ক্রিকেটপ্রেমীরা দারুণভাবে গ্রহণ করেছিলেন। এছাড়াও সম্প্রতি সিলেটের স্মরণকালের ভয়াবহ বন্যা নিয়ে গীতিকার সিদ্দিকী বাপ্পীর একটি গানেও অর্ণব দাশ কণ্ঠ দিয়েছেন।

‘অনুভব’ শিরোনামের গানে কি-বোর্ডে ছিলেন প্রিন্স, গীটার ও কম্পোজে রাহুল ভট্টাচার্য এবং রেকর্ডিং করেছে ‘গডস আই প্রডাকশন’। সিদ্দিকী বাপ্পীর নির্দেশনায় গানটির সিনেমাটোগ্রাফিতে ছিলেন গুলশান কুমার ও দেবর্ষী চৌধুরী। গানটির সম্পাদনা করেন ফয়সাল আহমেদ শুভ। মডেল হিসেবে ছিলেন অনন্যা দাশ গুপ্তা ও রাশা। “অনুভব” শিরোনামের গানটি গত ১ অক্টোবর ‘গুনগুন এক্সপ্রেস’ নামে একটি ফেইসবুক পেইজে প্রথম মুক্তি দেওয়া হয়। এ পর্যন্ত ১৬ হাজার বারেরও বেশি গানটি দেখা হয়েছে।

সংগীত শিল্পী অর্ণব দাশ বলেন, ‘ছোটবেলা থেকেই আমি গানবাজনার সঙ্গে সম্পৃক্ত। ‘অনুভব’ শিরোনামের গানটি ৪ বছর আগে তৈরি করা হলেও পড়াশোনা ও অন্যান্য ব্যস্ততার কারণে গানটি মুক্তি দেওয়া যায়নি। অবশেষে গত ১০ অক্টোবর গানটি মুক্তি হওয়ায় একজন শিল্পী হিসেবে অনেক ভালো লাগছে। আশা রাখছি গানটি শ্রোতাদেরও ভালো লাগবে।’

 

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit