রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

‘জন্মের পরই দেওয়া হবে জাতীয় পরিচয়পত্র’

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ১৪৯ Time View

বিনোদন ডেস্ক : অনুষ্ঠিত হল বছরের সবচেয়ে প্রতীক্ষিত অ্যাওয়ার্ড শো ‘৬৭ তম পার্লে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস- দক্ষিণ ২০২২’। তেলেগু, তামিল, কন্নড় এবং মালায়লাম চলচ্চিত্র শিল্পের সেরা সিনেমাগুলোর কাজের স্বীকৃতিস্বরুপ পুরস্কার প্রদানের জন্য এই আয়োজন রবিবার (৯ অক্টোবর) বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়েছে। সেরা সিনেমা, অভিনেতা এবং প্রযুক্তিগত বিভাগে লোভনীয় ‘ব্ল্যাক লেডি’কে জিতে নিতে দক্ষিণ ভারতের তারকারা তাদের সেরা পোশাক ও সাজসজ্জায় হাজির হয়েছিলেন। ২০২০ এবং ২০২১ সালে সেরা চলচ্চিত্রগুলো থেকে বিজয়ীদের নাম ঘোষনা করা হয়। প্রথমবারের মতো বেঙ্গালুরুতে আয়োজিত হয়েছে ফিল্মফেয়ার।  

তেলেগু ফিল্ম ইন্ড্রাস্ট্রি থেকে চলচ্চিত্র ‘পুষ্পা : দ্য রাইজ’ গুরুত্বপূর্ন সব ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে। সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন দক্ষিণের সবচেয়ে বড় আইকন আল্লু অর্জুন। ‘পুষ্পা : দ্য রাইজ’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের স্বীকৃতিস্বরুপ ব্ল্যাক লেডিকে লুফে নেন তিনি। এছাড়া সেরা চলচ্চিত্র হিসেবেও ‘পুষ্পা : দ্য রাইজ’ ফিল্মফেয়ার জিতে নিয়েছে। সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন ‘পুষ্পা : দ্য রাইজ’-এর পরিচালক সুকুমার বান্দ্রেদ্দি। এছাড়াও সেরা গায়ক, সেরা গায়িকা, সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কারও জিতে নিয়েছে পুষ্পা : দ্য রাইজ’ চলচ্চিত্রটি।  

kalerkantho‘পুষ্পা : দ্য রাইজ’

তেলেগুতে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে সুরিয়ার ‘জয় ভিম’। ‘সুরারাই পতরু’ সিনেমা থেকে সেরা অভিনেতার পুরস্কারও পেয়েছেন সুরিয়া। ‘সুরারাই পতরু’ থেকে সেরা অভিনেত্রী হয়েছেন লিজোমোল জোসে। সেরা পরিচালক হয়েছেন সুধা কঙ্গরা,‘সুরারাই পতরু’ সিনেমার জন্য।  

kalerkantho‘জয় ভিম’

মালায়লাম ফিল্মফেয়ারে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন বিজু মেনন। ‘আয়াপ্পানুম কোশিয়ুম’ সিনেমায় চমকপ্রদ অভিনয় করে ফিল্মফেয়ার লুফে নেন তিনি। সেরা অভিনেত্রী হয়েছেন নিমিশা সাজায়ান, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য। ‘থিঙ্কালাঞ্ছ নিশ্চয়াম’ সিনেমার জন্য সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন সিন্না হেগড়ে।

kalerkantho‘আয়াপ্পানুম কোশিয়ুম’ 

কন্নড় ইন্ড্রাস্ট্রি থেকে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন ধনঞ্জয়া। ‘বাদাভা রাসকাল’ সিনেমা থেকে এই পুরস্কার জিতে নেন তিনি। সেরা চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ‘এক্ট ১৯৭৮’। একই সিনেমা থেকে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নেন ইয়াগ্না শেঠি।

kalerkantho‘এক্ট ১৯৭৮’

দক্ষিণের জনপ্রিয় তারকা পূজা হেগড়ে, মৃণাল ঠাকুর, কৃত্তি শেট্টি, সানিয়া আয়াপ্পান এবং ঐন্দ্রিতা রায়ের চমকপ্রদ পারফরম্যান্সের মধ্য দিয়ে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। জাঁকজমকপূর্ন এই আয়োজনে ব্যাঙ্গালোর আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্র জমজমাট হয়ে ওঠে। দিগনাথ এবং রমেশ অরবিন্দ পুরষ্কার নাইটের সঞ্চালনা করেছিলেন।

সূত্র : পিঙ্ক ভিলা

 

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit