রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় বিএনপি নেতা রনি খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীতে আবিরপাড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বিএনপি ফ্যাসিবাদীদের লালন করায় ফিরে আসার পাঁয়তারা করছে: জামায়াত আমির আশুলিয়ায় যুবদলের শোডাউন  দুর্দান্ত প্রত্যাবর্তনে কোস্টারিকাকে হারিয়ে গ্রুপসেরা ব্রাজিল খাগড়াছড়ির  উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময়। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মতো শক্তিশালী স্কোয়াড ব্রাজিলের নেই: রোনালদো চৌগাছায় গ্রামীণ ব্যাংকে  মতবিনিময় ও সুধী সমাবেশ চৌগাছায় কৃষকদলের প্রতিবাদ সমাবেশ ও মোটরসাইকেল শোডাউন ‘তিস্তা নিয়ে খুব শিগগিরই সুখবর’

দিনাজপুর জেলা পরিষদ নির্বাচন-২০২২ শাহ-নওয়াজ তালা প্রতিকের ব্যাপক গণসংযোগ

মোঃ আশিকুর ইসলাম,বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ১৩৩ Time View

মোঃ আশিকুর ইসলাম,বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : আসন্ন দিনাজপুর জেলা পরিষদ নির্বাচন-২০২২ কে সামনে রেখে দিনাজপুরের ১৩টি উপজেলায় শুরু হয়েছে সদস্য ও চেয়ারম্যান প্র্থর্াীদের ব্যাপক গণ-সংযোগ।বোচাগঞ্জ উপজেলার আওয়ামী লীগের দলীয় প্রার্থী মোঃ শাহনওয়াজ তালা প্রতিক নিয়ে শুরু করেছে ব্যাপক গণ-সংযোগ। উপজেলার ৬ টি ইউনিয়ন ১টি পৌরসভায় ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তিনি। প্রতিটি ইউনিয়নের ভোটারগণ তালা প্রতিকে ভোট দিতে ঐক্যবদ্ধ হয়েছে বলে জানান জৈনিক ইউপি সদস্য। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে তালা প্রতিকের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেন কয়েকজন ভোটার।

গতকাল ১০ নভেম্বর বেলা ১২টায় উপজেলার মুশিদহাট ইউনিয়ন পরিষদের ভোটারদের মাঝে গণ-সংযোগ করেন এবং তালা প্রতিকে ভোট চান। এসময় অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াক্কাস আলী কাঞ্চন এর সাথে কুশল বিনিময় করেন মোঃ শাহ নওয়াজ।

সৎ, যোগ্য, কর্মচঞ্চল মোঃ শাহনওয়াজ বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সেতাবগঞ্জ কামিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি। স্বল্পভাষি মোঃ শাহনওয়াজ সৎ বলে এলাকায় বেশ সুনাম রয়েছে। তিনি দিনাজপুর জেলা পরিষদের (৪নং ওয়ার্ড) বোচাগঞ্জ উপজেলার সদস্য পদে নির্বাচিত হলে একজন সাদা মনের জনপ্রতিনিধি পাবেন বলে অনেকে মন্তব্য করেন।

কিউএনবি/অনিমা/১০.১০.২০২২/দুপুর ২.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit