রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের গুঞ্জন

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ১০৪ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় জুটি সিদ্ধার্থ মালহোত্র ও কিয়ারা আদভানির প্রেমের গুঞ্জন বহু আগের। এবার শোনা যাচ্ছে তারা সাত পাকে নিজেদের বেঁধে ফেলেছেন। গুঞ্জনের সূত্রপাত তাদের একটি ভিডিও ঘিরে। যেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দুজনের সাজই চোখে পড়ার মতো। হলুদ লেহেঙ্গায় নজর কেড়েছেন কিয়ারা। সবুজ শেরওয়ানিতে সিদ্ধার্থের থেকেও চোখ ফেরানো দায়। দুই তারকার রসায়নেও প্রেমের চমৎকার ছোঁয়া। সম্ভবত কোনো বস্ত্র বিপণির বিজ্ঞাপনের শুটের সময় ওই ভিডিওটি করা হয়।

সিদ্ধার্থ-কিয়ারাকে একসঙ্গে দেখে আপ্লুত তাদের অনুরাগীরা। পর্দা আর বাস্তব যেন মিলেমিশে একাকার! সেই ছবি পোস্ট করে এক ভক্ত লিখেছেন, ‘দেখে মনে হচ্ছে ওদের বিয়ে হয়ে গেছে। এর বাইরে অন্য কিছু মানতে আমি রাজি নই।’ তার সঙ্গে সহমত পোষণ করেছেন অনেকেই। একজন লিখেছেন, ‘কিয়ারা সিদ্ধার্থকে খুবই ভালোবাসেন। ওর চোখ দুটোই সে কথা বলে দেয়।’

বহুল আলোচিত সিনেমা ‘শেরশাহ’-র সেটে সিদ্ধার্থ-কিয়ারার পরিচয়। বন্ধুত্ব গড়ায় প্রেমে। কয়েক মাসে আগে যদিও দুজনের বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত সেটি ধোপে টেকেনি। 

 

 

কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit