শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

নিখোঁজ তরুণীর মরদেহ মিলল ডোবায়

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ১৪৬ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় নিখোঁজ এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত পলি আক্তার (২৫) উপজেলার জয়াগ ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের আমকি গ্রামের সহিদ উল্যার মেয়ে।  রোববার ( ৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জয়াগ ইউনিয়নের আমকি গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,গতকাল শনিবার রাত ৯টার দিকে পলি ঘর থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। এরপর ফিরে না আসলে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখোঁজি করে। পরবর্তীতে বাড়ির লোকজন সকাল ৭টার দিকে তার মরদেহ ঘরের পাশের ডোবায় ভাসমান অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ রোববার বেলা সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত পলি আক্তার মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে জানা যায়।সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।  

কিউএনবি/অনিমা/০৯.১০.২০২২/বিকাল ৩.১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit