মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
অর্থবছরের সময়কাল বদলাচ্ছে, এপ্রিল-মার্চ হবে নতুন অর্থবছর নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

অক্টোবর সেবা মাস উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র র‌্যালি ও ফ্রি মেডিকেল ক্যাম্প

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১৬১ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : অক্টোবর সেবা মাস উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র উদ্যোগে নগরীতে এক র‌্যালি, ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প ও দরিদ্র পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। গতকাল ৮ অক্টোবর শনিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামন থেকে র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর মানিকপীর রোডস্থ লায়ন্স হাসপাতালে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র প্রেসিডেন্ট লায়ন মাহমুদা সুলতানা, সেক্রেটারী লায়ন সানজিদা খানম, ক্লাব ডাইরেক্টর লায়ন নাজনীন হোসেন, লায়ন আছমা কামরান, লায়ন খায়রুন্নেছা শেলী, লায়ন আছিয়া খানম শিকদার, লায়ন বিলকিস নূর, লায়ন হেলেন আহমেদ, লায়ন সাহেদা পারভীন চৌধুরী নাজমা, লায়ন সাজেদা পারভীন, লায়ন সাকেরা সুলতানা জান্নাত প্রমুখ।

পরে লায়ন্স হাসপাতালের সামনে দরিদ্র পরিবারের মধ্যে ক্লাব প্রেসিডেন্ট লায়ন মাহমুদা সুলতানার সৌজ্যেনে সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা গভর্নর লায়ন শরীফ আলী খান এমজেএফ। বিশেষ অতিথি ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন শাহানা রহমান এমজেএফ, প্রথমবার জেলা গভর্নর লায়ন লুৎফুর রহমান এমজেএফ, কেবিনেট সেক্রেটারি মীর সফিকুল আলম কনক, কেবিনেট ট্রেজারার ডাঃ খন্দকার মাজহারুল আনোয়ার এমজেএফ, লায়ন ইউসুফ সোহেল, লায়ন আশিকুল আলম চৌধুরী, লায়ন ফিরোজ আহমেদ, লায়ন মাসুদ রানা প্রমুখ। এছাড়াও সিলেটের বিভিন্ন লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে নগরীর বাগবাড়িস্থ লয়ান্স চুক্ষ হাসপাতালে ক্লাব ডাইরেক্টর লায়ন খায়রুন্নেছা শেলী’র সৌজন্যে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে দিনব্যাপী প্রায় কয়েক শতাধিক দরিদ্র জনগণ চিকিৎসা গ্রহণ করেন। অক্টোবর সেবা মাস উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র বিভিন্ন মানবিক সেবা কার্যক্রম শুরু হয়েছে। এই সেবা থেকে বঞ্চিত জনগোষ্ঠী উপকৃত হবেন।

 

 

কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit