বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ-রাশিয়ার সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

মোবাইল কেড়ে নেওয়ায় মায়ের ওপর অভিমান করে ছাত্রীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১৫৮ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে মোবাইলফোন কেড়ে নেওয়ায় মায়ের ওপর অভিমান করে কিটনাশক জাতীয় গ্যাস ট্যাবলেট খেয়ে আম্বিয়া খাতুন নামে নবম শ্রেণীর এক ছাত্রী আত্মহত্যা করেছে। আর এ ঘটনা ঘটেছে শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে। আম্বিয়া খাতুন উপজেলার খেদাপাড়া ইউনিয়নের খড়িঞ্চী গ্রামের হাফিজুর রহমানের মেয়ে। এ ঘটনায় শনিবার সকালে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

খেদাপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই সমেন বিশ্বাস জানান, শুক্রবার সন্ধ্যায় বাড়িতে আম্বিয়া খাতুন লেখাপড়া না করে মোবাইলফোন ব্যবহার করছিল। বিষয়টি তার মা জোহরা খাতুন টের পেয়ে আম্বিয়ার কাছ থেকে মোবাইলফোনটি কেড়ে নিয়ে তাকে বকাঝকা করেন। এতেই সে অভিমান করে রাত সাড়ে ৭টার দিকে কিটনাশক জাতীয় গ্যাস ট্যাবলেট খায়।

পরে আম্বিয়া অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উদ্ধারের পর যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১০ টার দিকে তার মৃত্যু হয়। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) নূর ই আলম সিদ্দিকী জানান, এ ব্যাপারে কেউ অভিযোগ না করায় উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit