শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

বড়পুকুরিয়া কয়লা খনি এলাকায় ছাই এর সাথে কালো মাটি মিশিয়ে কয়লা হিসেবে বিক্রি করছে॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ৩৮০ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি এলাকায় ছাই এর সাথে কালো মাটি মিশিয়ে ইট ভাটার মালিকদের কাছে কয়লা হিসেবে বিক্রি করছে এক শ্রেণির প্রতারকরা। গত ৩ বছর ধরে বড়পুকুরিয়া খনির কয়লা বিক্রি বন্ধ হওয়ায় ছাই এর সাথে কালো মাটি মিশিয়ে ইট ভাটার মালিকদের কাছে কয়লা হিসেবে বিক্রি করছে এক শ্রেণির প্রতারকরা।

এলাকার কিছু অসাধু কয়লা ব্যবসায়ীরা ফুলবাড়ী ও পার্বতীপুর এলাকার অটো রাইচ মিল থেকে ছাই ক্রয় করে এনে কয়লা খনি এলাকার বিভিন্ন পয়েন্টে মজুদ রেখে কয়লা খনির ভূগর্ভ থেকে উত্তোলনকৃত পানির সাথে অ্যাস উঠে আসে ভূ-পৃষ্টের মাটিতে পলি জমার মত হয়ে থাকে সেই কালো কাদা মাটি শুকিয়ে ডাস্ট করে ছাই এর সাথে মিশিয়ে ১০ থেকে ১২ হাজার টাকা টনে কয়লা বিক্রি করছে ইট ভাটার মালিকদের কাছে। ইট ভাটার মালিকেরা সেই কয়লা ক্রয় করে ইট ভাটায় ব্যবহার করে চরম প্রতারনার শিকার হচ্ছে।

আর এই অবৈধ্য কয়লা ব্যবসায়ীরা আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে। এ বিষয়ে মিঠাপুকুর উপজেলার ইট ভাটার মালিক কাসেম আলীর সাথে কথা বললে তিনি জানান, আমরা প্রথমে মনে করেছিলাম কয়লার গুড়া, কিন্তু ভাটায় পোড়ানোর পর দেখা যায় তার কোন ট্যাম্পার নাই এবং ইট পোড়ানো যায় না। তখনই বুঝতে পারি এসব মাত্র ছাই। কয়লা খনি এলাকার ইউসুফ আলী জানান, ১৮ থেকে ১৯ জন এই এলাকায় প্রতারণা করে ছাই কে কয়লা হিসেবে বিক্রি করছেন।

এতে ইট ভাটার মালিকেরা প্রতারিত হচ্ছে। এই প্রতারণা চলছে প্রায় ৩ বছর ধরে। আপর দিকে প্রকৃত কয়লা ব্যবসায়ীদের মানক্ষুন্ন হচ্ছে। এদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেওয়া একান্ত প্রয়োজন।

 

 

কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit