রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

নওগাঁয় ৫জন ভিক্ষুকের মাঝে ১৫টি ভেড়া ও খাদ্যানুষাঙ্গিক বিতরন

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১২০ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচীর আওতায় ভেড়া এবং খাদ্যানুষাংগিক বিতরন করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের আওতায় প্রধানমন্ত্রীর ”ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান” কার্যক্রমের মাধ্যমে ভিক্ষুকদের মাঝে শনিবার সকালে ৫ জন ভিক্ষুকের মাঝে এসব বিতরন করা হয়েছে।

নওগাঁ সরকারী শিশু পরিবারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ। এ সময় জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহতাসিন বিল্লাহ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ৫ জন ভিক্ষুককে ৩টি করে ভেড়া এবং এক মাসের খাদ্য অনুষাংগিক হিসেবে প্রত্যেককে ২৫ কেজি চাল, ৩ লিটার সয়াবিন তেল, ২ কেজি আটা, ১কেজি ডাল, ১ কেজি চিনি ও ১ কেজি করে লবন এবং নগদ এক হাজার টাকা করে বিতরন করা হয়। প্রত্যেককে সমপরিমান খাদ্যানুষাংগিক ও নগদ টাকা আগামী আরও ৫ মাস বিতরন করা হবে বলে সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক জানিয়েছেন।

 

কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit