বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
আমিরাত কারো সহজ শিকার নয়, প্রেসিডেন্ট আল নাহিয়ানের হুঁশিয়ারি চৌগাছায় ইটভাটা থেকে নয়দিন পর উদ্ধার হলেন যশোর থেকে অপহৃত ফার্মেসি ব্যবসায়ী জাহাঙ্গীর আলম  জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দেড় লাখ টন ডিজেল ভূরুঙ্গামারীতে বিএনপির ইফতার মাহফিল নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ জনগণের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু বিজয় দাহিয়াকে নিয়োগ দিয়েছে গুজরাট টাইটান্স আরডিজেএডি’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিশ্বকাপে ফিট থাকতে টি-টোয়েন্টির বদলে ওয়ানডেতে মনোযোগ দেবেন বুমরাহ মানবাধিকার পরিস্থিতির সূচক উন্নতির দিকে: আইনমন্ত্রী

শরতের মুগ্ধ প্রকৃতিতে খাগড়াছড়িতে পর্যটকদের সমাগম

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১১৮ Time View

ডেস্ক নিউজ : শরতে পাহাড়ের চেনা রূপ বলতেই কোথাও মেঘ, কোথাও রোদ্দুর। পাহাড়ের কোলে ডানা মেলে রংধনু। টানা ছুটিতে পাহাড়ের এমন রূপ দেখতে খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটক সমাগম বেড়েছে। দেশের বিভিন্নপ্রান্ত থেকে ছুটি কাটাতে খাগড়ছড়ির বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভিড় করছে। ইতোমধ্যে অধিকাংশ হোটেলে কটেজ বুকিং হয়ে গেছে। 

আলুটিলা রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রিজ, তারেং, রিছাং ঝরনা সবখানেই পর্যটকদের ভিড় বেড়েছে। বুধবার থেকেই বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভিড় করেছে পর্যটকরা। খাগড়াছড়ি আলুটিলা পর্যটন তত্ত্বাবধায়ক কোকোনাথ ত্রিপুরা জানান, বিজয় দশমীর ছুটির দিন থেকে খাগড়াছড়িতে পর্যটক সমাগম বাড়ছে। প্রতিদিন হাজারের বেশি পর্যটক জেলার প্রধান পর্যটন কেন্দ্র আলুটিলা ভ্রমণ করছে। শুক্রবার এ সংখ্যা আরও তিনগুণ বেড়েছে। 

গাজীপুর থেকে খাগড়াছড়িতে বেড়াতে এসেছে জার্মান প্রবাসী জনি ও জ্যোতি। তারা জানান, টানা বন্ধে আমরা বেড়াতে এসেছি। খাগড়াছড়ি ঘুরে সাজেক যাব। শরতের এমন প্রকৃতি আমাদের মুগ্ধ করেছে। খাগড়াছড়ির পুলিশ সুপার মো. নাইমুল হক জানান, সবসময় জেলা পুলিশ পর্যটকদের নিরাপত্তা দিয়ে থাকে। তবে যে সময়ে পর্যটকদের সমাগম বাড়ে তখন আমাদের বাড়তি মোবাইল পুলিশ টিম কাজ করে। একই সাথে যানবাহনের ক্রুটিসহ পর্যটকরা যে কোনো প্রকারের বিড়ম্বনায় পড়লে দ্রুত সমাধান করে পর্যটকদের গন্তব্যে পৌঁছে দেয়।

 

 

কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit