বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

উল্লুক পাচারের দায়ে ২ জনের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ২৮১ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রামের লোহাগাড়ায় মহাবিপন্ন ওয়েস্টার্ন গিবন প্রজাতির উল্লুক পাচারের অপরাধে দুইজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহ ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত মমিন (২৬) কুমিল্লা জেলার দেবিদ্বার ফতেয়াবাদ এলাকার আবদুল জলিলের ছেলে ও মো. মাজহারুল (৩২) একই জেলার দাউকান্দির পেন্নাই গ্রামের আবদুল মজিদের ছেলে। 

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহ জানান, দুই যুবক বিপন্ন বন্যপ্রাণী উল্লুকটি বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। আটককৃত দুই যুবক ভ্রাম্যমাণ আদালতে স্বীকার করায় আইন অনুযায়ী তাদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

 

কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit