বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

খাগড়াছড়িতে পুনাক সভানেত্রী’র উদ্যােগে ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরন  

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১২৭ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি পুলিশ সুপার মো:নাইমুল হক পিপিএম এর সহধর্মীনি খাগড়াছড়ি পুনাক এর সভানেত্রী রেহানা ফেরদৌসীর উদ্যােগে খাগড়াছড়ি  জেলা শহরের তিন শতাধিক ছিন্নমূল,  পথশিশু, বাস্তুহারা, দুঃস্থ ও অসহায় ক্ষুধার্ত মানুষের  মাঝে খাবার বিতরণ করেছে  খাগড়াছড়ি  পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।

শুক্রবার (৭ অক্টোবর ২০২২ ইং ) দুপুরের দিকে  খাগড়াছড়ি শহরের পুনাক সভানেত্রী রেহানা ফেরদৌসীর পক্ষথেকে খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:আরিফুর রহমান এর সহধর্মীনি পুনাকের প্রতিনিধি বিলকিস রহমানের নেতৃত্বে  খাগড়াছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:আরিফুর রহমান  ও পুনাক সদস্যদের  সার্বিক সহযোগিতায় জেলা  শহরের  বিভিন্ন স্পটে তিন শতাধিক ছিন্নমূল পথশিশু ভিক্ষুক অসহায় দুঃস্থ ক্ষুধার্ত মানুষের মাঝে খাবার বিতরন করা হয়েছে।
খাগড়াছড়ি পুলিশ সুপার মো:নাইমুল হক পিপিএম এর সহধর্মীনি  পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী রেহানা ফেরদৌসী সাম্প্রতিক কিছুদিন আগে নিজের জন্মদিনে কোনো ভিআইপিকে  আপ্যায়ন না করে মাদ্রাসার এতিম বাচ্চাদের সাথে জন্মদিন পালন করে  খাগড়াছড়ি জেলায় এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। পুনাক সভানেত্রী রেহানা ফেরদৌসী। তারই ধারাবাহিকতায় আজ খাগড়াছড়ি জেলা শহরের তিনশতাধিক  ছিন্নমূল, ভিক্ষুক, বাস্তুহারা, দুঃস্থ ও অসহায় ক্ষুধার্ত মানুষের  মাঝে খাবার বিতরণ করেছে  খাগড়াছড়ি  পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।
পুলিশ নারী কল্যাণ সমিতি  (পুনাক) এর খাগড়াছড়ি জেলা সভানেত্রী মিজ রেহানা ফেরদৌসী বলেন, খাগড়াছড়ি পুনাক আত্মমানবতার সেবায় সব সময় অসহায় মানুষের জন্য কাজ করে আসছে  মানুষের কল্যাণে কাজ করে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে  সক্ষম হয়েছে পুনাক।এরই  ধারাবাহিকতায়  পাহাড়ের  ছিন্নমূল,ভিক্ষুক পথ শিশু,বাস্তুহারা, দুঃস্থ ও অসহায় ক্ষুধার্ত তিনশতাধিক  মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এধারা ভবিষ্যতে ও অব্যাহত থাকবে বলে জানান পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী রেহানা ফেরদৌসী 

কিউএনবি/অনিমা/০৮ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit