রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

জাহ্নবির নতুন ভিডিও প্রকাশ, সমালোচনার ঝড়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৯৮ Time View

বিনোদন ডেস্ক : আবারও সমালোচনার মুখে পড়েছেন জাহ্নবি কাপুর। প্যাড পরে, গ্লাভস হাতে মাঠে নেমে ব্যাটিং প্র্যাকটিস করে এবার ট্রলড এ স্টার কিড।  

সেই সিনেমার জন্য নিজেকে তৈরি করতে নেটে ব্যাটিং প্র্যাকটিস শুরু করেছেন জাহ্নবি। নায়িকা রীতিমতো গ্লাভস, প্যাড পরে ব্যাট হাতে নেমে পড়েছেন নেট প্র্যাকটিস করতে। আর সেই ভিডিও সামনে আসতেই কটূক্তি শুরু।

অনেকেই এই ভিডিওর নিচে লিখেছেন— জাহ্নবিকে দেখে বোঝা যাচ্ছে না, তিনি ক্রিকেট খেলছেন নাকি ফুটবল। কেউ আবার লিখেছেন—  আগামী ক্রিকেট বিশ্বকাপে জাহ্নবিকেই ভারতের হয়ে খেলতে পাঠানো হোক। এরই মাঝে বহু মন্তব্য এমনও রয়েছে— যেখানে জাহ্নবির পরিবারের পরিচয় তুলে তাকে আক্রমণ করা হয়েছে। বলা হয়েছে, নেহাত স্টার কিড বলেই তিনি এই চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন। একজন তো তিরস্কার করে লিখেছেন— ‘না না, নেপোটিজম একদম চলে না।’

তবে এসবের মধ্যে থেমে থাকেননি জাহ্নবি। তিনি দিনের পর দিন প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন নতুন এ ছবির জন্য। অনেকে আবার সে কারণেই জাহ্নবির প্রশংসাও করেছেন। 

লিখেছেন, যত দিন যাচ্ছে, জাহ্নবি উন্নতি করছেন। তার অভিনয় যেমন ভালো হচ্ছে, তেমনই ভালো হচ্ছে চরিত্র নির্বাচনও। কেউ কেউ বলেছেন, জাহ্নবি যেভাবে ক্রিকেটারের চরিত্রে অভিনয় করার জন্য পরিশ্রম করছেন, সেটিও অত্যন্ত প্রশংসনীয়।

জানা গেছে, শরণ শর্মার নির্দেশনায় ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ নির্মিত হচ্ছে। এর আগে জাহ্নবির ‘গুঞ্জন সাক্সেনা দ্য কারগিল গার্ল’ ছবিটির সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। ছবিটির প্রযোজক করণ জোহর। শুক্রবার মুক্তি পাবে ছবিটি।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit