শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

মর্ত্যালোক থেকে বিদায় নিচ্ছেন দেবী দুর্গা

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ (বুধবার) শেষ হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা।

গত ১ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু হয়। আজ দশমী তিথিতে প্রতিমা বিসর্জন দিয়ে এই উৎসব শেষ হচ্ছে।

হিন্দু শাস্ত্রমতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার গজে (হাতি) চড়ে কৈলাশ থেকে বাপের বাড়ি মর্ত্যালোকে আসেন। ৫ দিনের পূজার আনুষ্ঠানিকতা শেষে বিসর্জনের মধ্য দিয়ে তিনি আবার স্বামীর বাড়ি কৈলাশে ফিরে যাবেন নৌকায় চড়ে।

সারা দেশে এ বছর ৩২ হাজার ১৬৮ মণ্ডপে দুর্গাপূজা উদযাপন হবে। গত বছর মণ্ডপের সংখ্যা ছিল ৩২ হাজার ১১৮। ঢাকা মহানগরে পূজার সংখ্যা ২৪১টি, যা গত বছরের থেকে ৬টি বেশি।

দুর্গাপূজা উপলক্ষ্যে রাজধানীসহ সারা দেশের প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষায় পুলিশ, আনসার, বিজিবি, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। ঢাকেশ্বরী মন্দির মেলা প্রাঙ্গণে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit