শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

ঝালকাঠিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুর্গাপূজা

গাজী মো. গিয়াস উদ্দিন,ঝালকাঠি প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ১৪১ Time View

গাজী মো. গিয়াস উদ্দিন,ঝালকাঠি প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজায় বিজয়া দশমী পাঁচ দিনব্যাপী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় এ উৎসব। শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষ্যে বুধবার ছিলো সরকারি ছুটির দিন। ঝালকাঠি জেলার ৪ উপজেলায় বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা বিজয়া দশমীতে বিসর্জনের মধ্যদিয়ে সমাপ্ত হলো।

বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হলো পাঁচদিনব্যাপি এ উৎসব। জেলার ৪টি উপজেলায় ১৭৩টি পূজামন্ডপে এ বছর শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্ন ভাবে শেষ হয়েছে। বিজয়া দশমীতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে অন্যরকম আবেগ ও মন খারাপ করা এক অনুভূতির সৃষ্টি হয়। কারণ, দশমী মানেই দুর্গা মায়ের ফিরে যাওয়া। অপেক্ষায় থাকতে হবে আরও একটি বছর। এ বছর পূজা উপলক্ষে তোরন ও আলোক সজ্জা করে মন্দিরে সাজসজ্জা বাড়ানো হয়েছে। এবছর পূজা মন্ডপগুলির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলো আনসার ও ভিডিপির সদস্যরা। প্রতিটি পূজা মন্ডপে ৮ জন সদস্য নিয়োজিত ছিলো।

পুলিশ ও র‌্যাব বাহিনীর সদস্যরা মোবাইল ও ্স্ট্রাইকিং র্ফোস হিসাবে মন্ডবগুলি মনিটরিং করেছে। ঝালকাঠি জেলায় এখন পর্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পূজা উদযাপন পরিষদ জানিয়েছেন, ঝালকাঠি জেলা প্রশাসনের নজরদারী, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতা, পূজা উদযাপন কমিটির নিরলস প্রচেষ্টা ও সকল শ্রেণী-পেশাসহ সকল ধর্মের মানুষের সহযোগিতা নিয়ে শান্তিপূর্ন পরিবেশে পূজা উদযাপন সম্ভব হয়েছে। এদিকে পূজাকে আনন্দমুখর করে তুলতে জেলাজুড়ে বর্ণাঢ্য প্রস্তুতি ছিলো চোখে পড়ার মত। জেলাজুড়ে ছিলো উৎসবের আমেজ। ঢাক-ঢোল কাঁসা এবং শঙ্খের আওয়াজে মুখরিত হয়ে উঠেছিলো বিভিন্ন মন্ডপ। ৫ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে পাঁচদিনব্যাপি এ উৎসব ।

 

কিউএনবি/আয়শা/০৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit