শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

সাজেকের সঙ্গে খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বন্ধ, আটকা পড়েছে কয়েক হাজার পর্যটক। 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ১৪৪ Time View

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : ভারী বৃষ্টিতে হঠাৎ রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার নন্দারাম নামক স্থানে পাহাড় ধসে সাজেকের সঙ্গে খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। এর ফলে আটকা পড়েছেন কয়েক হাজার পর্যটক। মঙ্গলবার (৪ অক্টোবর)রাতে হঠাৎ ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে সড়ক পরিষ্কারের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর ২০-ইসিবি কাজ শুরু করেছে বলে জানান বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার  রুমনা আক্তার জানান।

সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ন দেব বর্মন বলেন,‌ ‘আমরা সকালে বিষয়টি জানতে পেরেছি। আমাদের সাজেক এলাকায় প্রায় ছোট-বড় মিলে ২০০ গাড়ি রয়েছে, যা গতকাল এসেছিলো। আজ সকালে অনেকের চলে যাওয়ারও কথা ছিল, কিন্তু গাড়ি চলাচল বন্ধ থাকায় এখন সবাই আটকে আছেন। আমাদের এখানে ১১২টি কটেজ রয়েছে। সবমিলে প্রায় চার হাজার পর্যটক থাকতে পারেন।’

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার  রুমনা আক্তার  জানান, সাজেক এলাকায় প্রায় দুই হাজার ও প্রবেশের জন্য আরও প্রায় তিন হাজার পর্যটক রয়েছেন। পাহাড় ধসের ঘটনায় তারা আটকে পড়েছেন। সড়ক পরিষ্কারের কাজ শুরু হয়েছে। দুপুরের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit