শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম

কোভিড টিকা: দেশে সাড়ে ৫ কোটি মানুষ পেয়েছেন বুস্টার ডোজ

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ১১১ Time View

ডেস্ক নিউজ : করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশে এ পর্যন্ত টিকার বুস্টার ডোজ নিয়েছেন পাঁচ কোটি ৫৬ লাখের বেশি মানুষ। 

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের টিকাদানবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন (৪ অক্টোবর) সারা দেশে সাড়ে চার লাখের বেশি মানুষ বুস্টার ডোজ নিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে টিকাদান কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৩ কোটি ২০ লাখ ১৪ হাজার ৪৫৬ জন। এ ছাড়া দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১২ কোটি ৩৫ লাখ ৮৮ হাজার ৯০৭ জন মানুষ। আর বুস্টার ডোজ নিয়েছেন ৫ কোটি ৫৬ লাখ ৫৯ হাজার ৭১০ জন।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে প্রথম ডোজ টিকা দেয়া হয়েছে ২৫ হাজার ৫৬৭ জনকে, দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৭৯ হাজার ৩৫৫ জনকে। এ ছাড়াও বুস্টার ডোজ টিকা পেয়েছেন চার লাখ ৫১ হাজার ৪২ জন মানুষ। এগুলো দেয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।

গত বছরের ১ নভেম্বর থেকে দেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। তাদের মধ্যে এখন পর্যন্ত এক কোটি ৭৩ লাখ ৬৫ হাজার ৭৭৫ জনকে প্রথম ডোজ টিকা দেয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে এক কোটি ৬১ লাখ ৩৭ হাজার ২৮৮ জনকে।

এরপর গত ২৫ আগস্ট থেকে দেশব্যাপী আনুষ্ঠানিকভাবে ৫ থেকে ১১ বছরের শিশুদের (প্রাথমিকের শিক্ষার্থী) টিকা কার্যক্রম শুরু হয়। ইতোমধ্যে এই কার্যক্রমে ১২ লাখ ৫৫ হাজার ৬৬৮ জন শিশু প্রথম ডোজের মাধ্যমে টিকার আওতায় এসেছে। তবে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে টিকা নিয়েছেন মাত্র ৭১০ জন শিশু।

প্রসঙ্গত, দেশে করোনা টিকার নিবন্ধন শুরু হয় গত ২৭ জানুয়ারি। ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। বর্তমানে ৫ বছর বয়সী যে কোনো মানুষ এখন টিকা নিতে পারছেন।

এ দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দেশে চলমান করোনার প্রথম ডোজের টিকার বিশেষ ক্যাম্পেইনের সময় আগামী ৮ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। এরপর আর প্রথম ডোজ দেয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

কিউএনবি/অনিমা/০৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit