রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ভারতে মন্ত্রীর মেয়েই যখন মোদিবিরোধী আন্দোলনে, কী বললেন মুখ্যমন্ত্রী পশ্চিম তীরে দুটি মসজিদে অগ্নিসংযোগ ইসরায়েলিদের ‘সুপার’ এল নিনোতে আফ্রিকার ক্ষতি হতে পারে ২০ বিলিয়ন ডলার দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের প্রাণ ভয়েই বিমান পাল্টে দ্রুত দেশে ফিরেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং

পাঁচশতাধিক দুঃস্থ গরীব রোগীদের মাঝে সেনাবাহিনীর  চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ১৫১ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য অঞ্চলের  দূর্গম এলাকায় চিকিৎসা সেবা পৌঁছে দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, শান্তি শৃংখলা উন্নয়ন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা বাবুছড়া ইউনিয়ন খাগড়াছড়ি রিজিয়ন আয়োজনে দীঘিনালা ৪ই বেঙ্গলে সহয়োগীতায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা  হয়েছে। মঙ্গলবার(০৪ অক্টোবর) সকাল ১১ টায় বাবুছড়া ইউনিয়নের বাবুছড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খাগড়াছড়ি রিজিয়নে আয়োজনে দীঘিনালা জোনের সার্বিক সহযোগিতায় পাহাড়ি বাঙালি সম্প্রদায়ের পাঁচশতাধিক দুঃস্থ গরীব রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার  ব্রিগেডিয়ার জেনারেল  মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিএসপি,এনডিসি, পিএসসি।

এসময় উপস্থিত ছিলেন, দিঘীনালা জোনের ৪ই বেঙ্গল এর জোন কমান্ডার লেঃ কর্নেল রুমন পারভেজ পিএসসি, খাগড়াছড়ি রিজিয়নের জিটুআই মেজর মো: জাহিদ হাসান,দিঘীনালা জোনের জোনাল স্টাপ অফিসার মেজর আদিব, ক্যাপ্টেন মোস্তাফিজুর রহমান,  বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সন্তোষ জীবন চাকমা প্রমূখ। মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন, সহকারী সার্জন ডা. জাহেদুল আলম, মেডিকেল আফিসার ক্যাপ্টেন বাশার, মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোস্তাফিজ, চক্ষু ডা. প্লাবন দেব আবাসিক মেডিকেল অফিসার খাগড়াছড়ি চক্ষু হাসপাতাল, উপ-সহকারী মেডিকেল অফিসার নুর উদ্দিন, সহকারী সার্জন ডা. ঋতু বড়ুয়া। 

মগা কার্বারী পাড়া এলাকার চক্ষু রোগী জ্ঞান রঞ্জন চাকমা(৬৫) বলেন, অনেক দিন ধরে চোখের সমস্যা নিয়ে ভুগছি টাকা অভাবে ডাক্তার দেখাতে পারছিনা। আর্মির ডাক্তার আমার চোখ পরীক্ষা করছে এবং ঔষধ দিয়েছে।কাটারংছড়া আলো জ্যোতি চাকমা(৪৫) বলেন, পায়ের বাত ব্যথায় কষ্ট করছি, সেনাবাহিনী ডাক্তার চিকিৎসা ঔষধ নিয়েছে। সেনাবহিনীর চিকিৎসা নিতে এসে রুমি বড়ুয়া(৬০) আর্মিদের চিাকৎসা অনেক ভাল তাই চিকিৎসা নিতে আসছি। বাবুছাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সন্তোষ জীবন চাকমা বলেন, সেনাবাহিনীর এধরনে উদ্যোগকে আমি সাধুবাদ জানাই আমার দূর্গম এলাকার জনগোষ্ঠির জন্য ভাল হয়েছে চিকিৎসা সেবা পেয়ে। 

বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন মেডিকেল ক্যাম্পেইন উদ্ভোধন শেষে  খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেড এর রিজিয়ন  কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল  মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিএসপি, এনডিসি, পিএসসি  প্রধান অতিথির বক্তব্যে বলেন, পার্বত্য অঞ্চলে দূর্গম এলাকার জনগোষ্ঠির লোকজনেরা সরকারী সুযোগ সুবিধাগুলো পায়না বা দূর্গম এলাকায় হওয়া সরকারী সেবা নিতে আসতে অনেক সময় লাগে তাদের বিভিন্ন শারীরীক সমস্যা গুলো নিয়ে দিনে দীর্ঘদরে ভুগে বিশেষ করে বৃদ্ধ বয়সে চক্ষু সমস্যাটা বেশি। তাই আমার চক্ষু চিকিৎসকের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে বিনামূল্যে চোখের চিকিৎসার ব্যবস্থা ও চশমা দিচ্ছি এবং সানি পারা রোগীদেরকে বিনামূল্যে অপরাশেন  করে দেই। 

 

 

কিউএনবি/আয়শা/০৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit