সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

মিয়ানমারে যাত্রীবাহী বিমানে বিদ্রোহীদের হামলা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১৪৬ Time View

ডেস্কনিউজঃ মিয়ানমারের একটি যাত্রীবাহী বিমানে বন্দুক হামলা চালিয়েছে বিদ্রোহীরা। বিদ্রোহীদের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছে দেশটির সামরিক সরকার। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে কাতার-ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।

মিয়ানমারের সামরিক সরকারের বরাত আলজাজিরা এক প্রতিবেদনে জানায়, এই হামলায় একজন ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বিমানের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মায়ানমার ন্যাশনাল এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইটটি শুক্রবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে পূর্ব কায়াহ রাজ্যের রাজধানী লোইকাউতে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় বিদ্রোহী বাহিনী বিমানটি লক্ষ্য করে গুলি চালায়। বিমানের কেবিনের মধ্য দিয়ে বুলেট চলে যাওয়ায় এক যাত্রী আহত হয়। বিমানটিতে ৬৩ জন যাত্রী ছিলেন।

মিয়ানমার সরকারের মুখপাত্র মেজর-জেনারেল জাও মিন তুনের বরাত দিয়ে শনিবার (১ অক্টোবর) রাষ্ট্র পরিচালিত গ্লোবাল নিউ লাইট অফ মিয়ানমার নিউজ জানায়, ক্ষতিগ্রস্ত হওয়ার পরও ক্রুদের প্রচেষ্টায় বিমানটি লোইকাও বিমানবন্দরে সফলভাবে অবতরণ করে। আহত যাত্রীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

জাও মিন তুন বেসামরিক বিমান এবং যাত্রীদের উপর হামলাকে একটি সামরিক অপরাধ বলে অভিযোগ করেছেন। নিরাপত্তা বাহিনী এই ধরনের নৃশংস হামলাকারী অপরাধীদের বা গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলে জানান তিনি।

কিউএনবি/বিপুল/০৩.১০/২০২২/ সন্ধ্যা ৬.০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit