রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাতভর রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা, শিশুসহ নিহত ৭ নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ এক মহিলা আটক  আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে ১ লক্ষ ৯৯ হাজার টাকার মাদক আটক ॥ শঙ্কায় উইন্ডিজ, ২০২৭ বিশ্বকাপে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ, এই তালিকায় স্থানীয় নির্বাচন জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত, দুশ্চিন্তায় বিসিবি মানিকগঞ্জে মায়ের সঙ্গে অভিমান করে কিশোরের আত্মহত্যা

নওগাঁর পত্নীতলায় উরাঁও দিবস পালিত

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১১৬ Time View

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় উপজেলা আদিবাসী জনগোষ্ঠীর আয়োজনে ও বেসরকারী এনজিও সংস্থা কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের সহযোগীতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (আদিবাসীদের) উরাঁও দিবস উপলক্ষে দিবসটির গুরুত্ব তুলে ধরে আলোচন সভা ও আদিবাসীদের নিজস্ব কৃষ্টিকালচারের উপর কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার নজিপুর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমিতে “কাউকে পেছনে ফেলে নয়, আদিবাসী অধিকার প্রতিষ্ঠায় নতুন সামাজিক অঙ্গীকারের আহ্বান” এই মূলসুর কে সামনে নিয়ে উরাঁও দিবস উদ্যাপন কমিটির সভাপতি জতিন টপ্যের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রুমানা আফরোজ। আলোচক হিসাবে বক্তব্য রাখেন পত্নীতলা চাঁদপুকুর ধর্ম পল্লীর সহকারী পাল পুরোহিত ফাদার সুবল কুজুর।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নজিপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাঃসম্পাদক রেজাউল করিম চৌধুরী বাবু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু শোয়াব খান, পত্নীতলা থানার এস.আই শাহীন, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, প্রধান শিক্ষক স্বদেশ কুমার মন্ডল, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক দিলিপ চৌহান।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আদিবাসী নেতা নরেন পাহান, সুধির তির্কী, পরেশ টুডু, যোশেব হ্রেমরম, বিশ্বনাথ টপ্য, কারিতাস পত্নীতলার মাঠ কর্মকর্তা হোসনা হাসদা, কারিতাস সাপাহার মাঠ কর্মকর্তা পুষ্মিাতা সরেন সহ উপজেলা ও জেলা পর্যায়ের আদিবাসী নেতৃবৃন্দ প্রমূখ। আলোচনা সভা শেষে আদিবাসীদের নিজস্ব কৃষ্টিকালচারের উপর অনুষ্ঠিত কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে অতিথিবৃন্দ পুরষ্কার তুলে দেন।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit