রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

বুবলীর সঙ্গে হাতাহাতির গুজব, যা বললেন পূজা চেরি

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১৫৭ Time View

বিনোদন ডেস্ক : শোবিজ অঙ্গনের গুঞ্জন ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খানের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন হালের জনপ্রিয় নায়িকা পূজা চেরি। গত বছর সরকারি অনুদানের ‘গলুই’ সিনেমায় প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে জুটি বেঁধে সখ্য তৈরি হয় পূজার। 

নানা মাধ্যমে জোর গুঞ্জন, পূজাকে কেন্দ্র করে বেশ কিছু দিন ধরেই শাকিব ও বুবলীর মধ্যে ঝামেলা চলছিল। শুধু তাই নয়, শাকিবের বাসাতেও পূজার সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছিলেন বুবলী। সেই ঘটনার পর থেকে শাকিব-বুবলীর সম্পর্কের আরও অবনতি ঘটে। তবে এসব গুঞ্জনের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

হাতাহাতি ঘটনার গুঞ্জনের কথা তুলতেই পূজা বললেন, ‘এসব চরম মিথ্যা কথা। এগুলোর কোনো ভিত্তি নেই, প্রমাণ নেই। চিত্রনায়িকা বুবলীর সঙ্গে এখন পর্যন্ত মাত্র দুবার দেখা হয়েছে বলে দাবি করেন পূজা।

এ নায়িকা বলেন, ‘আমিও এ গুঞ্জন শুনেছি। শুনে অবাক হয়েছি।  কোথা থেকে এ খবর বেরোল! চরম মিথ্যা কথা। আমার সঙ্গে বুবলী আপার দুদিন দুটি অ্যাওয়ার্ড শোতে দেখা হয়েছিল। কথা হয়েছিল একটা শোতে। জাস্ট হাই, হ্যালো হয়েছে— এতটুকুই। যারা এসব কথা বলছেন, তারা প্রমাণ দিক যে আমরা শাকিব খানের বাসায় মারামারি করেছি। এ রকম কোনো মারামারি, গ্যাঞ্জাম হয়নি। আমি যদি মিথ্যা বলি, আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে, আমি ধ্বংস হয়ে যাব। ব্যাপারটা এত বাজেভাবে ছড়াচ্ছে, আর মানুষ এটি বিশ্বাস করছেন।’

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit