রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

ধৈর্যের সীমা ছাড়িয়ে গেলে মুখ খুলব: পূজা চেরি

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১০৪ Time View

বিনোদন ডেস্ক : শাকিবের সন্তানের মা হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তাদের ছেলে শেহজাদ খান বীরের বয়স এখন আড়াই বছর। এ খবর প্রকাশ হলে তাতে জড়িয়ে যায় এ প্রজন্মের আরেক চিত্রনায়িকা পূজা চেরির নাম। অপু বিশ্বাসের পর বুবলীর সঙ্গেও বিচ্ছেদ ঘটিয়ে এবার পূজা চেরিতে মজেছেন শাকিব— এমন গুঞ্জন চাউর হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ও নানা অনলাইন পোর্টালে শাকিব খানের সঙ্গে পূজা চেরিকে জড়িয়ে প্রতিবেদন আসে।

এ গুঞ্জনের বিষয়ে নিজের অবস্থান পরিস্কার করতে গিয়ে কিছুটা ক্ষুব্ধ হন পূজা।  বলেন, ধৈর্যের সীমা ছাড়িয়ে গেলে মুখ খুলব। 

শাকিবের সঙ্গে তার প্রেমের গুঞ্জন চলছে এমন কথায় প্রমাণও চাইলেন পূজা।

পূজা চেরি বলেন, আমি যে শাকিব খানের সঙ্গে প্রেম করছি, কেউ কি দেখেছেন? তার সঙ্গে কোনো রেস্তোরাঁয় বসে খাচ্ছি বা হাত ধরে আমরা হাঁটছি —এমন কেউ কি দেখেছেন? আরে, গুঞ্জনের কিছু তো প্রমাণ তো থাকতে হবে।  যেটি করিনি বা করছি না তার দায়ভার নিতে হচ্ছে আমাকে, দোষ নিজের ঘাড়ে নিতে হচ্ছে।  এতে খারাপ লাগছে। আমার পরিবার তো এখন বাবা-মা ও ভাইবোনের মধ্যে সীমাবদ্ধ নয়। আমার ভাইয়ের বউও আছে। তাদের পরিবারও এসব দেখছে। তারা কী ভাবছে? তবে কেন আপনাকে ঘিরেই মিথ্যা রটানো হচ্ছে?

পূজার দাবি, সাড়ে চার বছর একটা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছি। ওই প্রতিষ্ঠান থেকে বের হওয়ার পর থেকেই আমাকে নিয়ে এসব গুজব ছড়ানো হচ্ছে।  এখনো কিছু বলছি না।  তবে আমার ধৈর্যের সীমা ছাড়িয়ে গেলে তখন মুখ খুলব।  তাকে নিয়েই বেশ গুজব রটানো হয় বলে জানান পূজা।

‘গলুই’ তারকা বলেন, আমি এর আগে সিয়ামের সঙ্গে, আদ্রিতের সঙ্গে রোমান্টিক দৃশ্য করেছি, প্রেমের গুজব উঠেছে। এবার শাকিব খানের সঙ্গে পর্দায় প্রেম করলাম, মানুষ বাস্তবে প্রেম বলছেন। এ পর্যন্ত যাদের সঙ্গে কাজ করেছি, সব নায়কের সঙ্গেই আমার প্রেমের কথা উঠেছে। কিন্তু কেউ প্রমাণ দিতে পেরেছেন?

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit