রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

ইরানের বিক্ষোভে নিহতের সংখ্যা ৯০ ছাড়ালো

Reporter Name
  • Update Time : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১৪৮ Time View

ডেস্কনিউজঃ মাহসা আমিনির মৃত্যুর পর ইরানজুড়ে মেয়েদের হিজাববিরোধী বিক্ষোভ চলমান রয়েছে। দুই সপ্তাহ ধরে চলা এই বিক্ষোভ ইরানের বাইরেও ছড়িয়ে পড়েছে।

মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইরানে বিক্ষোভে সরকারের বিভিন্ন বাহিনীর সাথে সংঘর্ষে নিহতের সংখ্যা বাড়ছে। রোববার নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস জানায়, বিক্ষোভে সরকারি বাহিনীর হাতে অন্তত ৯২জন নিহত হয়েছেন।

সরকারের নিরাপত্তারক্ষীদের হাতে বিক্ষোভকারীদের এভাবে নিহত হওয়ার ঘটনাকে মানবতাবিরোধী অপরাধের সমতুল্য বলে বিবৃতিতে জানায় সংস্থাটি।

পুলিশি হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে ইরানের বেশ কয়েকটি শহরে বিক্ষোভ চলছে।

‘সঠিকভাবে হিজাব না পরা’কে কেন্দ্র করে ইরানের কুর্দিপ্রধান শহর সাকেজ থেকে মাহসা আমিনিকে আটক করা হয়। পুলিশি হেফাজতে গত ১৬ সেপ্টেম্বর তার মৃত্যু হলে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়নকে ইরানের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার দাবি জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবোক।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, তার দেশে চলমান বিক্ষোভের পেছনে পশ্চিমের দেশগুলোর হাত রয়েছে। দেশটিতে গত কয়েকদিনে বেশ কয়েকজন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে, এমন খবর পাওয়া গেছে।

এদিকে দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদান শহরে গত এক সপ্তাহ ধরা চলা বিক্ষোভে এখন পর্যন্ত ৪১জন নিহত হয়েছে বলে দাবি মানবাধিকার সংস্থাটির।

সংস্থাটির দাবি, সেখানকার একজন পুলিশ কর্মকর্তা এক তরুণীকে ধর্ষণ করেছে এমন অভিযোগের প্রেক্ষিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

তবে সিস্তান-বালুচিস্তান প্রদেশের এই বিক্ষোভ মাহসা আমিনি হত্যাকাণ্ডের সাথে জড়িত কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সিস্তান-বালুচিস্তানে নিহতের সংখ্যা এবং মাহসা আমিনি হত্যাকাণ্ড মিলিয়ে গত ১৫ দিনে সারা দেশে ১৩৩জন নিহত হয়েছেন বলে দাবি করেছে স্থানীয় মানবাধিকার সংস্থা বালুচ অ্যাকটিভিস্ট ক্যাম্পেইন।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আর যেন এমন ঘটনা না ঘটে তা সে বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে তৎপর হওয়ার আহ্বান জানায় ইরান হিউম্যান রাইটস।

কিউএনবি/বিপুল/০২.১০.২০২২/ রাত ১০.৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit