শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

হিলিতে সাংবাদিকদের উপর হামলার চেষ্টার ঘটনায় চোরাকারবারীদের নামে থানায় জিডি

মোঃ আব্দুল আজিজ হিলি প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১২১ Time View

মোঃ আব্দুল আজিজ হিলি প্রতিনিধি : দিনাজপুরের হিলি চেকপোস্টে পেশাগত দায়িত্ব পালনকালে ক্যামেরা ছিনিয়ে নেয়া ও হামলার চেষ্টার ঘটনায় স্থানীয় চোরাকারবারী, পাসপোর্টের দালাল ও লাগেজপার্টি তাহাকিক হাসান, মনির হোসেন, রাজু মিয়া ও সুইটের নামে থানায় সাধারণ ডাইরী করা হয়েছে। গতকাল শনিবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে আরটিভির প্রতিনিধি আব্দুল আজিজ সহ ৮/১০ জন সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে হিলি চেকপোস্টে যান।

এসময় ভারত থেকে লাগেজপার্টিরা অবৈধ মালামাল পাচার কালে আরটিভির প্রতিনিধি ক্যামেরা দিয়ে ভিডিও করেন। এসময় স্থানীয় চোরাকারবারী, পাসপোর্টের দালাল ও লাগেজপার্টি তাহাকিক হাসান, মনির হোসেন, রাজু মিয়া, সুইট সহ আরও কয়েকজন উত্তেজিত হয়ে ক্যামেরায় থাবা মারেন এবং ভিডিও ধারণ করতে বাধা দেন। একপর্যায়ে তারা সাংবাদিকদের প্রাননাশের হুমকি ও হামলার চেষ্টা করেন। এই ঘটনায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর এ আলম ও থানার অফিসার ইনচার্জ আবু ছায়েম মিয়া ঘটনাস্থলে এসে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান।

এদিকে আজ রোববার (০২ অক্টোবর) দুপুরে আরটিভির প্রতিনিধি আব্দুল আজিজ হাকিমপুর থানায় বাদী হয়ে তাদের নামে একটি সাধারণ ডাইরী করেন। জিডি নং- ৭২। উল্লেখ, সম্প্রতি হিলি চেকপোস্ট দিয়ে ভারতীয় লাগেজপার্টিরা প্রতিদিন লাখ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল বাংলাদেশে পাচার করছে। এতে করে সরকার লাখ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/০২ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit