রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

জনি-অ্যাম্বারের গৃহযুদ্ধের মামলা এবার বড় পর্দায়

Reporter Name
  • Update Time : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১৭৪ Time View

বিনোদন ডেস্ক : বিশ্ব জুড়ে সাড়া ফেলেছে জনি-অ্যাম্বারের রেষারেষি। সেই নিয়েই আসতে চলেছে তথ্যচিত্র। ভবিষ্যতে গৃহযুদ্ধ এড়াতে এই ধরনের বিজ্ঞানসম্মত কাজ দিশা দেখাতে পারে বলে মনে করছেন মনোবিদরাও।

অনলাইন মঞ্চে আসতে চলেছে জনি ডেপ আর অ্যাম্বার হার্ডের গৃহযুদ্ধের ইতিহাস। বাস্তবের আদালত উঠে আসবে পর্দায়। তথ্যচিত্রের নাম ‘আ ম্যারেজ অন ট্রায়াল: জনি ডেপ, অ্যাম্বার হার্ড অ্যান্ড ট্রুথ ইন দ্য এজ অফ সোশ্যাল মিডিয়া’। এনবিসি নিউজ নাও-এর তরফে সম্প্রচারিত হবে এই ছবি।

৩০ মিনিটের তথ্যচিত্রে মূলত কোন কোন দিক তুলে ধরা হচ্ছে? এনবিসির প্রতিবেদন অনুসারে, ‘ডেপ বনাম হার্ডের গার্হস্থ্য হিংসার মামলা দু’টি আলাদা প্রতিক্রিয়া তুলে ধরেছে— এক দল আছেন যাঁরা বঞ্চিত হন, আর এক দল না চাইতেই বহু কিছু পেয়ে যান।’

সম্পর্ক ভেঙে গিয়েছে ২০১৪ সালে। তার পর থেকে পরস্পরের বিরুদ্ধে লাগাতার মামলা ঠুকে গিয়েছেন সাবেক দম্পতি। হার মানার বদলে লড়ে গিয়ে সর্বস্বান্ত হয়েছেন অ্যাম্বার। তবু লড়েছেন। বিশ্ব জুড়ে সাড়া ফেলেছে দুই তারকার রেষারেষি। কিন্তু কেন? বিশ্লেষণ নিয়ে সামনে আসতে চলেছে এই তথ্যচিত্র। ভবিষ্যতে গৃহযুদ্ধ এড়াতে এই ধরনের বিজ্ঞানসম্মত কাজ দিশা দেখাতে পারে বলে মনে করছেন মনোবিদরাও।

জনি ডেপ, অ্যাম্বার হার্ডের ব্যক্তিগত জীবন নিয়ে সাম্প্রতিক অতীতে হলিউডে বিস্তর কাটাছেঁড়া হয়েছে। সাবেক স্বামীর বিরুদ্ধে করা মানহানির মামলায় হেরে গিয়েছেন অ্যাম্বার। সেই সঙ্গে চর্চার কেন্দ্রে উঠে এসেছে ইলন মাস্কের সঙ্গে তাঁর সম্পর্ক। 

এক প্রতিবেদন অনুসারে, অ্যাম্বার এর আগে ‘অ্যাকোয়াম্যান’-এর পরিচালক জেমসের সঙ্গে শারীরিক সম্পর্কে ছিলেন। লোকে এ-ও বলাবলি করছে, নায়ক এবং প্রযোজকদের অঙ্কশায়িনী হয়েই হলিউডে পথ করেছেন অভিনেত্রী। যদিও এই অভিযোগ মানতে নারাজ অনুরাগীরা। অনুরাগীমহলও দু’ভাগ! তথ্যচিত্র কি পারবে সমাধান সূত্র দিতে?

কিউএনবি/অনিমা/০২ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit