শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে সংখ্যালঘু পরিবারের জমি জবরদখল ও লুটপাটের অভিযোগ গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু নওগাঁর আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি উত্তাল, সম্পাদক বাবু নরসিংদীতে হাসপাতাল সিলগালা ও জরিমানা এখন নিজেকে অনেকটা বাঘিনীর মতো মনে হয়: কিয়ারা শারীরিক সম্পর্কের বিনিময়ে নারী এমপিদের মন্ত্রিত্ব দেওয়ার অভিযোগ মোদির বিরুদ্ধে ‘চোখের বদলে চোখ’ নয়, আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের ইসলামাবাদে ‘কূটনৈতিক আলোচনায়’ বসবেন সৌদি আরব, তুরস্ক ও মিশরের নেতারা শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩ জীবনে বিয়ের বাইরে আরও অনেক কিছু আছে: কৃতি শ্যানন

নরসিংদীতে কাভার্টভ্যান চাপায় নিহত ৪ জন

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ২০৩ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরায় সবজির হাটে মালবাহী কাভার্ড ভ্যানচাপায় চারজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন।রোববার (২ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় মহাসড়কের নরসিংদী ও ভৈরবের সীমান্তবর্তী এলাকা রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের মেশিনঘর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রায়পুরা এলাকার সিদ্দিক, আবুল, কালাম ও বেলাবো এলাকার সিদ্দিক।হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকাল সাড়ে ৬টায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিল। মালবাহী ট্রাকটি ঢাকা- সিলেট মহাসড়কের মেশিনঘর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে সবজির হাটে উঠিয়ে দেয়।

এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার ২ যাত্রী ও হাটের এক পথযাত্রী নিহত হয়েছেন। আহত অবস্থায় একজনকে ঢাকা নেওয়ার পথে মারা যান।ভৈরব হাইওয়ে পুলিশের ওসি মোজাম্মেল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রাকচালক ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটায়। আমরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছি।

কিউএনবি/অনিমা/০২ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit