বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
আইশোস্পিডের বিরুদ্ধে তদন্ত করছে ফিফা শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মেসির গোলে সমতায় আর্জেন্টিনা পেনাল্টি মিস করে বিশ্বরেকর্ড মেসির প্রথমার্ধে একাই আর্জেন্টিনাকে রুখে দিলেন শোবেইর যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে তিন দিনে ৩৩ জনের মৃত্যু ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক॥ ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, প্রভাবশালীদের চাপে উল্টো ভুক্তভোগীর পরিবারকে হয়রানি, পুলিশ নিষ্ক্রিয় শার্শা ও বেনাপোল সীমান্তে মানব পাচার প্রতিারোধ বিষয়ে রাইটস যশোরের উদ্যেগে মতবিনিময় সভা অনুষ্টিত জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২, আহত ৫

দাপুটে জয়ে শুরু করল পাকিস্তানও

Reporter Name
  • Update Time : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১৫০ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ-ভারতের পর দাপুটে জয় দিয়েই নারী এশিয়া কাপ শুরু করল পাকিস্তানও। রোববার (২ অক্টোবর) সকালে সিলেটে অ্যাকাডেমি গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে মালয়েশিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বিসমাহ মারুফের দল।

এদিন সকালে টস জিতে প্রথমে মালয়েশিয়াকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তানের মেয়েরা। তাদের বোলিং তোপে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৫৭ রান তুলতে সক্ষম হয় মালয়েশিয়া। ব্যাটারদের মধ্যে কেবল এলসা হাণ্টারই ৫১ বলে ২৯ রানে অপরাজিত ছিলেন। 

এ ছাড়া সুবিধা করতে পারেননি আর কেউই। পাকিস্তানের পক্ষে ওমাইমা সোহেল সর্বোচ্চ ৩টি উইকেট তুলে নেন। এ ছাড়া দুটি উইকেট পান তুবা হাসান।

মালয়েশিয়ার করা ৫৭ রানের জাবাবে ব্যাট করতে নেমে ৯ ওভারেই মাত্র ১টি উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন সিদ্রা আমিন। এছাড়া মুনীবা আলী ২১ রানে এবং অধিনায়ক বিসমাহ মারুফ ৮ রানে অপরাজিত থাকেন।  

দারুণ বোলিং করে চার ওভারে ১৩ রান দিয়ে ২টি উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তুবা হাসান।

সোমবার (৩ অক্টোবর) এই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা। তার আগে আজ দুপুরে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি ভারতের কাছে হেরে যাওয়া শ্রীলঙ্কা।

কিউএনবি/অনিমা/০২ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit