শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

দোনেৎস্কের লাইমান শহরে ইউক্রেনের পতাকা উড়ছে: জেলেনস্কি

Reporter Name
  • Update Time : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ক্ষণে ক্ষণে রঙ বদলাচ্ছে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি। রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে দখলকৃত ইউক্রেনের দোনেৎস্ককে একিভূত করার ঘোষণার পরের দিনই এ অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর লাইমেন পুনরুদ্ধার করে ফেলেছে ইউক্রেনের সেনাবাহিনী।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার এক ভিডিও বার্তায় জানান, দোনেৎস্কের লাইমান শহরে এখন ইউক্রেনের পতাকা উড়ছে। এটি এখন আমাদের সেনাদের দখলে। খবর আনাদোলুর।

কথিত গণভোটের পর গত শুক্রবার ডিক্রি জারির মাধ্যমে দোনেৎস্কসহ ইউক্রেনের অধিকৃত চার অঞ্চলকে রাশিয়ার অংশ বলে ঘোষণা করে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

জেলেনস্কি আরও বলেন, এভাবে ইউক্রেনের সেনারা ২০১৪ সালে রাশিয়ার দখল করে নেওয়া ক্রিমিয়াও পুনরুদ্ধার করবে।
    
এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, দোনেৎস্কের লাইমান শহর থেকে সেনাদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন তারা।

লাইমানে অবস্থিত রুশ সেনাদের যেন ইউক্রেনের সেনারা ‘ঘিরে ফেলতে না’ পারে সেজন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়৷

এ ব্যাপারে রুশ মন্ত্রণালয় বলেছে, অবরুদ্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থেকে, মিত্র সেনাদের লাইমান থেকে সরিয়ে আরও ভালো অবস্থানের দিকে নিয়ে যাওয়া হয়েছে।

গত কয়েকদিন ধরে রাশিয়া যখন অধিকৃত চার অঞ্চলের স্বাধীনতা গেঅষণা নিয়ে ব্যস্ত, তখন লাইমান শহরটির দিকে এগিয়ে যাচ্ছিল ইউক্রেনের সেনারা৷

তখন থেকেই আশঙ্কা করা হচ্ছিল রুশ সেনাদের হাত থেকে শহরটি হাতছাড়া হয়ে যাবে।

কিউএনবি/অনিমা/০২ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit