মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় জানাল পিএসসি জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ স্ত্রী বাবার বাড়ি, প্রেমিকাকে ডেকে এনে হত্যা করে থানায় গেলেন যুবক যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

চলতি বছর ইসরায়েলি অভিযানে ১০০ ফিলিস্তিনি নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১৩৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে চলতি বছর দেশটির সেনাবাহিনীর অভিযানে অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

২০১৫ সালের পর থেকে এ বছর এখন পর্যন্ত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জন্য ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সর্বশেষ গত শনিবার পূর্বজেরুজালেমে ১৮ বছর বয়সী তরুণকে গুলি করে হত্যা করা হয়। জেনিন শহরের একটি বাড়িতে মিসাইল ছুড়ে একজন সন্দেহভাজন বন্দুকধারীসহ আরও তিনজনকে হত্যা করা হয়।

মানবাধিকার সংগঠনগুলো শঙ্কা প্রকাশ করছে এবং তাদের পরিসংখ্যানে বলা হয়েছে, নিহত ফিলিস্তিনিদের প্রায় এক পঞ্চমাংশ শিশু, যাদের মধ্যে সর্বকনিষ্ঠ হচ্ছে ১৪ বছর বয়সী এক কিশোর। পশ্চিম তীরে নিহত সর্বকনিষ্ঠ ফিলিস্তিনি ছিলেন ১৪ বছর বয়সী মোহাম্মদ সালাহ। গত ফেব্রুয়ারির শেষের দিকে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয় সালাহ।

ফিলিস্তিনের কর্মকর্তারা অভিযোগ করেছেন, ‘মৃত্যুদণ্ডের ক্ষেত্র’ বানিয়েছে ইসরায়েলি বাহিনী।

গত আগস্টে, জাতিসংঘের তৎকালীন মানবাধিকারবিষয়ক প্রধান মিশেল ব্যাচেলেট বলেছিলেন যে অনেক ক্ষেত্রে ‘জবাবদিহির অভাব’ রয়েছে। রয়েছে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগও।

সূত্র : বিবিসি

কিউএনবি/অনিমা/০২ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit