মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় জানাল পিএসসি জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ স্ত্রী বাবার বাড়ি, প্রেমিকাকে ডেকে এনে হত্যা করে থানায় গেলেন যুবক যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

চার দশকে এমন বিক্ষোভ দেখেনি ইরান

Reporter Name
  • Update Time : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১৪০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে এবারের আন্দোলন হচ্ছে ভিন্ন পথে। কট্টর ধর্মীয় আইনের বিরুদ্ধে রাজপথে নেমেছে তরুণ-বৃদ্ধসহ সমাজের নানা শ্রেণী-পেশার মানুষ। খামেনী সরকারের শক্ত ভিতে নাড়া দিয়েছে হিজাববিরোধী এই আন্দোলন। সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন যুক্তরাজ্যে নির্বাসিত নোবেল জয়ী ইরানী লেখক শিরিন এবাদি। 

তেহরানের রাজপথে নারীরা। কেউ হিজাব খুলে, কেউ চুল কেটে প্রতিবাদে সরব। ব্যক্তি স্বাধীনতা হরণকারী কট্টর ধর্মীয় অনুশাসন আর মানতে না-রাজ তারা।

নারীদের এই আন্দোলনে সামিল পুরুষরাও। কিশোর থেকে বৃদ্ধ-সব বয়সী মানুষ ঐক্যবদ্ধ হয়ে যোগ দিয়েছেন আন্দোলনে। শুধু তাই নয়, সমাজের ধনী-গরীব-সব স্তরের মানুষের উপস্থিতিতে আরও জোরালো হয়ে উঠছে বিক্ষোভ। 

সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে আন্দোলনের এমন ভিন্নতার কথাই তুলে ধরলেন লন্ডনে নির্বাসিত নোবেল জয়ী ইরানী লেখক শিরিন এবাদি। বলেন, সরকার পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এই আন্দোলন।

সরাসরি নিরাপত্তাবাহিনীর বিরুদ্ধে সাধারণ মানুষের এমন বিক্ষোভ গেল চার দশকের মধ্যে কখনো ঘটেনি বলে উল্লেখ করেন এবাদি।

আন্তর্জাতিক সম্প্রদায়কে শুধু কথার বুলি নয়, কাজে তার প্রতিফলন দেখানোর তাগিদ দেন তিনি। বিক্ষোভে গুলি চালিয়ে হত্যাকারীদের নিষেধাজ্ঞার তালিকাভুক্ত করতে বলেন এবাদি।

একইসঙ্গে পরমানু চুক্তির পাশাপাশি ইরানে মানবাধিকার লঙ্ঘন ও হিজাব পড়ার মতো কট্টর ধর্মীয় আইন বাতিলে আন্তর্জাতিক মহলকে চাপ বাড়ানোর আহ্বান তার।

কিউএনবি/অনিমা/০২ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit