সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম এবার রিয়াল মাদ্রিদকে ৭ গোল দিল বার্সেলোনা কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত

আখাউড়ায় স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ছয়দিন

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১৩৭ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে ৪ থেকে ৬ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি করা হবে না বলে জানানো হয়েছে। অন্যদিকে ভারতীয় ব্যবসায়িদের সিদ্ধান্ত অনুযায়ি আজ ২ থেকে ৬ অক্টোবর পর্যন্ত বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

বিষয়টি নিয়ে কথা হলে আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মো. শফিকুল ইসলাম শনিবার সন্ধ্যায় কুইক নিউজকে জানান, ভারতীয়রা পাঁচদিন ও বাংলাদেশের ব্যবসায়িরা তিনদিন আমদানি-রপ্তানি বন্ধ রাখবেন।

এ কারণে ২ ও ৩ অক্টোবর আখাউড়া বন্দরে আমদানি-রপ্তানি ছাড়া অন্য ব্যবসায়িক অন্যান্য কার্যক্রম চালানো হবে। তবে বাকি তিনদিন সব ধরণের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। ৭ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় ৮ অক্টোবর থেকে পুরোদমে ব্যবসায়িক কার্যক্রম শুরু হবে। তবে উল্লেখিত সময়ে এ বন্দর দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। 

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit