রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
নির্ভরযোগ্য ডাটা জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি : অর্থমন্ত্রী সূর্যের মৃত্যুর পরও বেঁচে থাকতে পারে আমাদের পৃথিবী: গবেষণা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের শোক প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন সারোয়ার প্রত্যাহার মহাকাশে একগুচ্ছ নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করলো চীন বোর্ডিং পাস নিয়েও মালয়েশিয়ার ফ্লাইটে উঠলেন না ৬১ যাত্রী! দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর খামেনির শেষ বিদায়কে ঘিরে তেহরান মেট্রোতে রেকর্ড ৭০ লাখের বেশি ট্রিপ

ইরান সরকারের পতনের সম্ভাবনা দেখছেন নির্বাসিত লেখিকা দারভিশি

Reporter Name
  • Update Time : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১৪১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হিজাব না পরার দায়ে গ্রেপ্তার হওয়া তরুণী মাহসা আমিনির পুলিশি হেফাজতে মৃত্যুর প্রতিবাদে উত্তাল ইরান। তুরস্কে বসবাস করা ইরানিরাও বিক্ষোভ করছে। তুরস্কের ইস্তাম্বুলের বিক্ষোভে সমর্থন জোগাচ্ছেন নির্বাসিত ইরানি লেখিকা সেপিদেহ দারভিশি। ইরান সরকারের নির্যাতন ও নিপীড়নের শিকার হয়ে পাঁচ বছর আগে তুরস্কে নির্বাসিত হয়েছেন ৪৮ বছর বয়সী এই লেখিকা।

আমিনির হত্যাকাণ্ড ইরানিদের জন্য শেষ খড়কুটো ছিল মন্তব্য করে তিনি বলেছেন, ইরানের কট্টরপন্থী শাসনের পতন হতে চলেছে। ইরান নারীদের প্রতি সবচেয়ে বেশি সহিংস বলেও মন্তব্য করেছেন দারভিশি। তিনি এর প্রত্যক্ষ সাক্ষী এবং শিকার বলে জানিয়েছেন। হাতে অত্যাচারের চিহ্ন দেখিয়ে তিনি জানান, বছর পেরিয়ে গেলেও এখনো ঠিকমতো কলম ধরতে পারেন না তিনি।

ইরানের নারী ও পুরুষরা কাঁধে কাঁধ মিলিয়ে নিপীড়নের বিরুদ্ধে লড়াই করছে। নির্বাসিত ইরানি হিসেবে তিনি বিক্ষোভকারীদের পক্ষে সমর্থন জোগানোর চেষ্টা করছেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, ‘ইরানি হিসেবে আমরা একটি গণতান্ত্রিক ও স্বাধীন দেশে বাস করতে চাই। এটি আমাদের একমাত্র দাবি এবং আমরা লড়াই করে তা অর্জন করব। ’

দারভিশি জানিয়েছেন, ইরানি গোয়েন্দাদের পক্ষে গুপ্তচরবৃত্তির প্রস্তাব গ্রহণ না করায় তাকে আটক করে নির্যাতন করা হয়েছিল। তিনি বলেন, ‘আমি একজন লেখক এবং একজন খ্রিস্টান। কয়েক বছর আগে ইরানি গোয়েন্দা কর্মকর্তারা আমাদের চার্চে এসে আমাকে তাদের জন্য গুপ্তচরবৃত্তি করতে বলে। কারণ আমাদের চার্চে এমন কিছু মানুষ ছিল যারা শরিয়াহ আইনের ভিত্তিতে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল। ’

ইরানে খ্রিস্টান ধর্ম গ্রহণ করা নিষিদ্ধ এবং যারা তাদের ধর্ম পরিবর্তন করে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। দারভিশি জানিয়েছেন, গোয়েন্দারা চেয়েছিল যাতে তিনি ধর্মান্তরিতদের শনাক্ত করে গোয়েন্দা কর্মকর্তাদের জানান। তিনি তা করতে অস্বীকৃতি জানালে তাকে আটক করে নির্যাতন করা হয়।

তিনি বলেন, ‘তারা আমাকে মারধর করে এবং ধর্ষণের হুমকি দেয়। আমাকে মিথ্যা বিবৃতিতে স্বাক্ষর করতে বাধ্য করেছে তারা। আমাকে কারাগারে সাজাও দেওয়া হয়েছে। শেষ অবলম্বন হিসেবে আমাকে আমার দেশ ছেড়ে পালাতে হয়েছিল। ’ইরানের সাম্প্রতিক বিক্ষোভ নিয়ে তিনি উদ্বিগ্ন। কিন্তু সেখানে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ায় তিনি তেহরানে থাকা তার পরিবারের খোঁজ নিতে পারছেন না।

সূত্র : এএনএফ নিউজ।

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit