রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

রানীর মৃত্যুর পর সমবেদনা জানিয়ে ৫০ হাজারের বেশি চিঠি

Reporter Name
  • Update Time : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১১২ Time View

ডেস্কনিউজঃ রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর এখন পর্যন্ত সমবেদনা জানিয়ে ৫০ হাজারেরও বেশি চিঠি এসেছে বাকিংহাম প্রাসাদে। বৃটেনের রাজ পরিবারের কাছে পাঠানো চিঠিগুলোতে শুভাকাঙ্ক্ষীরা রাজ পরিবারের সদস্যদের প্রতি তাদের সমবেদনা জানিয়েছেন। গত ১৯শে সেপ্টেম্বর রানীর শেষকৃত্যের সময় রাজা চার্লস এবং তার পরিবারকে আবেগি হয়ে উঠতে দেখা যায়। সেসময় লন্ডন এবং উইন্ডসরে লাখো মানুষ রানীর প্রতি তাদের শেষ শ্রদ্ধা জানাতে জরো হন।

ওই দিনের পর থেকে প্রতিদিন হাজার হাজার চিঠি আসতে থাকে রাজ পরিবারের কাছে। এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি এমন চিঠি এসেছে বলে জানিয়েছে বৃটিশ গণমাধ্যম মেট্রো।রাজ পরিবারের চিঠিপত্রের বিষয়গুলো দেখেন এমন দল এরইমধ্যে হাজার হাজার চিঠিগুলো খুলে পড়ছেন। একটি চিঠিতে রাজ মুকুটের ছবি প্রিন্ট করে তার উপরে রানীর উদ্দেশ্যে লিখে দেয়া হয়েছে, আমরা আপনার কথা মনে রেখেছি। অনেক চিঠিই শুধুমাত্র বৃটেনের নতুন রাজা তৃতীয় চার্লসের কাছে পাঠানো হয়েছে।

রানীর মৃত্যুর পূর্বে বাকিংহাম প্রাসাদে সাধারণত সপ্তাহে এক হাজারের মতো চিঠি পেতো। অথচ এখন প্রতিদিন সর্বোচ্চ সাড়ে ৬ হাজার চিঠিও আসছে। বাকিংহাম প্রাসাদ থেকে জানানো হয়েছে, তাদের কাছে লেখা প্রতিটি চিঠি ভালোভাবে পড়া হয়েছে এবং এর উত্তরও পাঠানো হবে।

বৃটেনের ইতিহাসের সবথেকে বেশি সময় রাজত্ব করা রানী দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে মারা যান।

গতকাল তার অফিসিয়াল মৃত্যু সনদ প্রকাশ্যে আনা হয়। ন্যাশনাল রেকর্ডস অব স্কটল্যান্ড থেকে প্রকাশিত ওই সনদে জানানো হয়, গত ৮ই সেপ্টেম্বর বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৩টা ১০ মিনিটে রানীর মৃত্যু হয়।

কিউএনবি/বিপুল/০১.১০.২০২২/ সন্ধ্যা ৭.০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit