রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

ইউক্রেনে আরেক বেসামরিক গাড়িবহরে রুশ হামলা, নিহত ২০

Reporter Name
  • Update Time : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১৩৫ Time View

ডেস্কনিউজঃ ইউক্রেনের খারকিভ অঞ্চলে এক বেসামরিক গাড়িবহরে হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে এখন পর্যন্ত ২০ জনের বেশি নিহত হয়েছেন। প্রাথমিক তথ্যের বরাত দিয়ে দেশটির স্থানীয় শীর্ষ এক কর্মকর্তা এই তথ্য জানান। খবর বিবিসির।

ওলেহ সিনেহুবভ বলেন, কুপিয়ান্সক শহরে রাশিয়া এই হামলা চালিয়েছে। এটি রুশ সীমান্তের কাছে। তবে ঠিক কখন এই হামলা চালিয়েছে রুশ বাহিনী সেই সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানানি।

সিনেহুবভ সামাজিক মাধ্যমে লিখেছেন, রাশিয়ার গোলাবর্ষণ থেকে বাঁচতে চাওয়া বেসামরিকদের ওপর দখলদার রাশিয়া হামলা চালিয়েছে। এটা এক ধরণের নৃশংসতা।

তবে এই হামলা নিয়ে নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। গত শুক্রবার ইউক্রেনে আরেক বেসামরিক গাড়িবহরে হামলা চালায় রুশ বাহিনী। এতে অন্তত ৩০ জন নিহত হয়েছিল।

কিউএনবি/বিপুল/০১.১০.২০২২/ সন্ধ্যা ৬.৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit