সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

ক্ষমতাচ্যুত হলেন বুরকিনা ফাসোর সামরিক শাসক

Reporter Name
  • Update Time : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আট মাস আগে অভ্যুত্থানের মধ্যদিয়ে বুরকিনা ফাসোয় ক্ষমতা দখল করা সামরিক শাসক পল হেনরি দামিবাকে ক্ষমতাচ্যুত করার ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনীর ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওর। এর মধ্য দিয়ে পশ্চিম আফ্রিকার দেশটিতে দ্বিতীয় অভ্যুত্থানের ঘটনা ঘটল।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ট্রাওর বলেছেন, দেশে ক্রমবর্ধমান সশস্ত্র বিদ্রোহ মোকাবিলায় অক্ষমতার কারণে দামিবাকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে সামরিক কর্মকর্তাদের একটি দল।

এর পাশাপাশি সরকার ভেঙে দেওয়া, সংবিধান ও অন্তর্বর্তীকালীন সনদ স্থগিত করা, দেশব্যাপী কারফিউ জারি এবং অনির্দিষ্টকালের জন্য সীমান্ত বন্ধ করে দেওয়ারও ঘোষণা দিয়েছে অভ্যুত্থানকারীরা। 

জানা যায়, দামিবা নিজেও গত জানুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন প্রেসিডেন্ট রোচ কাবোরকে ক্ষমতাচ্যুত করেছিলেন। এর মধ্য দিয়ে মাত্র আট মাসের ব্যবধানে পশ্চিম আফ্রিকার দেশটিতে দ্বিতীয় অভ্যুত্থানের ঘটনা ঘটল।

বুরকিনা ফাসোয় দীর্ঘদিন ধরে বিদ্রোহী গোষ্ঠীগুলোর লড়াই চলছে। এর মধ্যে কিছু গোষ্ঠীর সঙ্গে আল-কায়েদা এবং আইএসআইএল (আইএস)-এর সম্পর্ক রয়েছে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, বুরকিনা ফাসোর প্রায় ৪০ শতাংশ এলাকা সরকারের নিয়ন্ত্রণের বাইরে। দেশটিতে জনগণের মধ্যে নিরাপত্তা সংক্রান্ত হতাশা বেড়েই চলেছে। গত অভ্যুত্থানের সামরিক নেতারাও সশস্ত্র গোষ্ঠীগুলোকে মোকাবিলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। 

ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস (ইকোওয়াস) শুক্রবারের অভ্যুত্থানের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, “এটি এমন একটি ‘অনুকূল’ সময়ে হয়েছে, যখন সাংবিধানিক শৃঙ্খলা ফেরানোর দিকে অগ্রগতি হচ্ছিল।”

এদিকে, শুক্রবার বুরকিনা ফাসোর সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং সব রাজনৈতিক ও সুশীল সমাজের কার্যক্রম স্থগিত ঘোষণা করেছেন ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওর। এছাড়া রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি করা হয়েছে কারফিউ।

ট্রাওরের সই করা এক বিবৃতিতে বলা হয়েছে, “অবনতিশীল পরিস্থিতির মুখোমুখি হয়ে আমরা দামিবাকে নিরাপত্তার প্রশ্নে ফের দৃষ্টিপাত করাতে বেশ কয়েকবার চেষ্টা করেছি। তার উচ্চাকাঙ্ক্ষাগুলোর কারণে আমরা যা করতে শুরু করেছিলাম তা থেকে দূরে সরে যাচ্ছে। তাই আমরা আজ তাকে [ক্ষমতা থেকে] সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

বিবৃতিতে বলা হয়েছে, শিগগির একটি নতুন অন্তর্বর্তীকালীন সনদ গ্রহণ এবং একজন নতুন বেসামরিক বা সামরিক প্রেসিডেন্ট মনোনীত করার জন্য জাতীয় অংশীদারদের আমন্ত্রণ জানানো হবে।

বুরকিনা ফাসোর সামরিক অভ্যুত্থানে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, বুরকিনা ফাসোয় শান্তি প্রয়োজন, স্থিতিশীলতা প্রয়োজন এবং দেশটির কিছু অংশে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠী ও অপরাধমূলক নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে লড়তে ঐক্যের প্রয়োজন।

সামরিক সরকার নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার সত্ত্বেও গত মার্চের মাঝামাঝি থেকে দেশটিতে বিদ্রোহীদের হামলা বাড়তে দেখা গেছে। সূত্রঃ আলজাজিরা

কিউএনবি/অনিমা/০১.১০.২০২২/দুপুর ১২.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit