মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১২ অপরাহ্ন

জনি ডেপ-আম্বার হার্ডের ‘গৃহযুদ্ধের’ মামলা আসছে পর্দায়

Reporter Name
  • Update Time : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১২৬ Time View

বিনোদন ডেস্ক : মার্কিন অভিনেতা জনি ডেপ ও আম্বার হার্ডের ‘গৃহযুদ্ধের’ কথা সবার জানা। এবার অনলাইন মঞ্চে আসতে চলেছে তাদের কাহিনি। তথ্যচিত্রের নাম ‘আ ম্যারেজ অন ট্রায়াল : জনি ডেপ, আম্বার হার্ড অ্যান্ড ট্রুথ ইন দ্য এজ অব সোশ্যাল মিডিয়া’। এনবিসি নিউজ নাওয়ের পক্ষ থেকে সম্প্রচারিত হবে এ ছবি।

৩০ মিনিটের তথ্যচিত্রে মূলত কোনো কোনো দিক তুলে ধরা হচ্ছে? এনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জনি ডেপ বনাম আম্বার হার্ডের গার্হস্থ্য কলহের মামলা দুটি আলাদা প্রতিক্রিয়া তুলে ধরেছে— এক দল আছে যারা বঞ্চিত হয়, আরেক দল না চাইতেই অনেক কিছু পেয়ে যায়।

সম্পর্ক ভেঙে গেছে ২০১৪ সালে। তার পর থেকে পরস্পরের বিরুদ্ধে লাগাতার মামলা ঠুকে দিয়েছেন সাবেক দম্পতি। হার মানার বদলে লড়ে গিয়ে সর্বস্বান্ত হয়েছেন আম্বার হার্ড। তবু লড়েছেন। বিশ্বজুড়ে সাড়া ফেলেছে দুই তারকার রেষারেষি। কিন্তু কেন? বিশ্লেষণ নিয়ে সামনে আসতে চলেছে এই তথ্যচিত্র। ভবিষ্যতে গৃহযুদ্ধ এড়াতে এ ধরনের বিজ্ঞানসম্মত কাজ দিশা দেখাতে পারে বলে মনে করছেন মনোবিদরাও।

জনি ডেপ, আম্বার হার্ডের ব্যক্তিগত জীবন নিয়ে সাম্প্রতিক অতীতে হলিউডে বিস্তর কাটাছেঁড়া হয়েছে। সাবেক স্বামীর বিরুদ্ধে করা মানহানির মামলায় হেরে গেছেন আম্বার। সেই সঙ্গে চর্চার কেন্দ্রে উঠে এসেছে ইলন মাস্কের সঙ্গে তার সম্পর্ক।

কিউএনবি/অনিমা/০১.১০.২০২২/দুপুর ১২.০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit