সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

‘ইউক্রেনের প্রতিটি ইঞ্চির নিরাপত্তা দেবে যুক্তরাষ্ট্র’

Reporter Name
  • Update Time : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১২৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের চারটি অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার অন্তর্ভুক্ত করার ঘোষণা করেছে মস্কো।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সংযুক্তিকরণের ঘোষণা করার পরই কড়া হুশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর সিএনবিসির।

এক বিবৃতিতে বাইডেন বলেছেন, রাশিয়ার এ পদক্ষেপ সম্পূর্ণ অবৈধ, এটি কোনো দেশই মেনে নেবে না। ইউক্রেনের প্রতিটি ইঞ্চির নিরাপত্তা দেবে যুক্তরাষ্ট্র। শিগগিরই রাশিয়ার বিরুদ্ধে আরও কিছু কড়া নিষেধাজ্ঞা জারি করা হবে।

হোয়াইট হাউস থেকে ওই বিবৃতি শুক্রবার প্রকাশ করা হয়। তাতে বলা হয়, রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে আমেরিকা।

শুধু তা-ই নয়, রাশিয়ার এ ইউক্রেনের এলাকা দখলকে যদি অন্য কোনো দেশ সমর্থন করে, তা হলে তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছে ওয়াশিংটন।

এর আগে রাশিয়া দাবি করে, তারা দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসনের গণভোটে তাদের জয় হয়েছে। জাতিসংঘসহ পশ্চিমের দেশগুলো এ ভোটকে ভুয়া বললেও তা শুনতে নারাজ ক্রেমলিন।

মস্কোর রেড স্কোয়ারে বিশালাকার স্ক্রিন বসানো হয়েছে। বড় বড় বিলবোর্ডে লেখা— ‘দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন— রাশিয়া!’

মস্কোয় বিশাল ওই সমাবেশে পুতিন জানিয়েছেন— খেরসন, জাপোরিঝিয়া, দোনেৎস্ক, লুহানস্ক— এই চার অঞ্চলের বাসিন্দারা এখন থেকে রাশিয়ার নাগরিক।

তিনি আরও বলেন, মানুষ নিজেদের পছন্দের কথা জানিয়েছেন। এটি লাখ লাখ মানুষের ইচ্ছা। ওই অঞ্চলের বাসিন্দাদের রাশিয়ার প্রতি ‘ভালোবাসা’ রয়েছে। আর এই সংযুক্তিকরণ ‘স্থায়ী’ বলেও জানিয়েছেন তিনি।

কিউএনবি/অনিমা/০১.১০.২০২২/সকাল ১১.৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit