শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে : অর্থমন্ত্রী গাজীপুরে পাঁচ খুন: অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মা থেকে উদ্ধার পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল : বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না মওলানা ভাসানী ফারাক্কা লংমার্চ করেছে, প্রয়োজনে আমরা সীমান্ত লংমার্চের ঘোষণা দিবো: নাহিদ ইসলাম ব্যাংককে পণ্যবাহী ট্রেন-বাস সংঘর্ষে নিহত কমপক্ষে ৮ জিলহজের প্রথম ১০ দিনে বেশি বেশি নেক আমল করুন: সৌদির গ্র্যান্ড মুফতি হাম উপসর্গে আরো ২ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৪৫০ শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে দেশ গঠনে হাত দিতে হবে : প্রধানমন্ত্রী ৬ লাখে বিক্রি হলো ‘নেতানিয়াহু’, সাড়ে তিনে ‘ডোনাল্ড ট্রাম্প’ বিসিবি নির্বাচনের তফশিল ঘোষণা

ছাত্রলীগের হাতে লাঠি তুলে দিয়েছে আওয়ামী লীগ : রিজভী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৮ Time View

ডেস্কনিউজঃ আওয়ামী লীগ তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগের হাতে বই-কলমের পরিবর্তে লাঠি তুলে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে ফাতেহা পাঠ শেষে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, আওয়ামী লীগ তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগের হাতে বই-কলমের পরিবর্তে লাঠি তুলে দিয়েছে। এর প্রমাণ আপনারা কয়েকদিন আগে দেখেছেন। একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের সোনার ছেলেরা অন্যদিকে ইডেন কলেজে তাদের স্বর্ণালি কন্যারা যে ঘটনা ঘটাচ্ছেন সেটা তো নজিরবিহীন। এসব ঘটনা অব্যাহত রাখতেই ওবায়দুল কাদের সাহেবরা বিএনপির মাথা থেকে তত্ত্বাবধায়ক সরকারের ভুত নামানোর কথা বলছেন।

তিনি বলেন, সরকার প্রতিটি ক্ষেত্রে জুলুমের তরবারি ঝুলিয়ে রেখেছেন। তথ্যমন্ত্রী বলছেন- গণমাধ্যমকে বাংলাদেশের অর্জনগুলো দেখাতে হবে। আমি উনাকে বলবো- কী অর্জন আছে আপনাদের? ঢাকা শহরে ৫০টি ক্যাসিনো আছে, সেই অর্জন দেখাতে হবে? ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করতে গিয়ে যখন গুলি খেয়ে মানুষ মারা যাচ্ছে তখন প্রায় পৌনে দুই শ’ লোক নিয়ে প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রে সফর করছেন। ঢাবিতে ছাত্রলীগ হামলা করছে, ইডেনে ছাত্রলীগের মেয়েরা যা করছে, এগুলো গণমাধ্যমে দেখাতে হবে?

বিএনপির এই নেতা বলেন, বিদেশীরা কী বলছেন তা সরকারের কানে যায় না। বাংলাদেশের রাজনীতি যারা পর্যবেক্ষণ করেন তারা কী বলছেন, ইউরোপ-আমেরিকা কী বলছে, অন্যান্য গণতান্ত্রিক দেশ কী কথা বলছে, তা-ও সরকারের কানে যায় না। কারণ, যাদের অবৈধ সত্তা আছে। যারা জনগণের ভোটকে সবচেয়ে বেশি ভয় পায় তারা এগুলো শুনবেন না।

দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যেন না হয় সেজন্য আওয়ামী সরকার উঠেপড়ে লেগেছে অভিযোগ করে রিজভী বলেন, বর্তমান অবৈধ সরকার যারা দিনে ভোট করতে ভয় পায়, যারা নিশিরাতে জাল ভোটের মাধ্যমে রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে ক্ষমতায় আছে, তারা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যেন না হয় সেজন্য উঠেপড়ে লেগেছে। প্রধানমন্ত্রীসহ তারা নানা কথা বলছেন। দেশের মানুষকে বিভ্রান্ত করছেন। তারা অর্থপাচার, দুর্নীতি ও লুটপাট করে অত্যন্ত সুখে আছেন।

তিনি বলেন, একটা দরজা-জানালার দাম ২২ লাখ টাকা দেখানো হয়। এভাবে বিভিন্ন সেক্টরে অবাধ লুণ্ঠনের মাধ্যমে সরকার যে স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করেছে এই স্বর্গ থেকে তারা বিদায় হতে চান না। এ কারণেই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন- ‘বিএনপির মাথা থেকে তত্ত্বাবধায়ক সরকারের ভুত নামাতে হবে’। এটা তো উনি বলবেনই। আইনমন্ত্রী বলছেন, ‘বিএনপিকে তত্ত্বাবধায়কের দাবি থেকে সরে আসতে হবে’। এ কারণেই বলছেন- আইনমন্ত্রী তো দিনের ভোটে কোনোদিনই নিজ এলাকায় জিততে পারবেন না। তাকে এই বিনাভোটেই নির্বাচিত হতে হবে। সে কারণেই অবাধ-সুষ্ঠ নির্বাচন তারা হতে দিতে চান না। ওবায়দুল কাদেরও জানেন সুষ্ঠু নির্বাচন হলে কী পরিণতি হবে তাদের।

এ সময় ওলামা দলের আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা শাহ মো: নেসারুল হক, সদস্য সচিব নজরুল ইসলাম তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী সেলিম রেজা ও মাওলানা শাহ মুহাম্মাদ মাসুম বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

কিউএনবি/বিপুল/৩০.০৯.২০২২/রাত ৯.১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit