সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
অর্থবছরের সময়কাল বদলাচ্ছে, এপ্রিল-মার্চ হবে নতুন অর্থবছর নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

নোয়াখালীতে ১২শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ১২১ Time View
নোয়াখালী প্রতিনিধি :  নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ১২শ’ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার আব্দুর লতিফ (৩৮) ফেনী জেলার গজারিয়া কান্দি গ্রামের পাঠান বাড়ির মৃত আবদুর রহমানের ছেলে ও অপর আসামি চট্রগ্রামের ফটিকছড়ির নানপুর কিপাত নগর গ্রামের রঞ্জিত শীলের স্ত্রী পাপড়ি শীল (৩০)।  
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।  এর আগে, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ৭নং বজরা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের বগাদিয়া গ্রামের নোয়াখালী টু কুমিল্লা মহাসড়করে মদিনা মসজিদের সামনে পাকা রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।  
 সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২মাদক কারবারিকে গ্রেফতার করা হয।  আটককৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।  ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।  

 

 

কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit