শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

প্রকাশ্যে শাকিব-বুবলীর সন্তান, বয়স আড়াই বছর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬০ Time View

বিনোদন ডেস্ক : দুই তারকার পারিবারিক সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, আড়াই বছর আগেই বাবা-মা হয়েছেন শাকিব-বুবলী। জানা গেছে, ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে সন্তানের জন্ম দেন বুবলী। ছেলের নাম রাখা হয় শেহজাদ খান বীর।

 

No description available.
শাকিব খানের সঙ্গে সন্তান শেহজাদ খান বীর। ছবি: সংগৃহীত

 

পারিবারিক সূত্রটি বলছে, গর্ভধারণের পরই ২০২০ সালের জানুয়ারি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বুবলী। এরপর টানা ৯ মাস বলতে গেলে তার কোনো খোঁজখবর পাওয়া যায়নি। পরে গত বছরের জানুয়ারিতে আবারও প্রকাশ্যে আসেন বুবলী।

 

No description available.
এই দুই তারকাকে নিয়ে বহু আগেই প্রেম ও বিয়ের গুঞ্জন ছিল। ছবি: সংগৃহীত

সে সময় তিনি জানান, এত দিন যুক্তরাষ্ট্রে ছিলেন তিনি, ফিল্ম নিয়ে পড়াশোনা করেছেন নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে।

যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে ‘বীর’ ও ‘ক্যাসিনো’ নামে দুটি ছবির শুটিং করেন বুবলী।
 

No description available.
২০২১ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে একই হোটেলের সামনে দুজনের ছবি প্রকাশ্যে আসার পর শাকিব-বুবলীর বিয়ের প্রেম ও বিয়ের গুঞ্জন আরও উসকে দেয়। ছবি : সংগৃহীত

 


এদিকে গত ২৭ সেপ্টেম্বর হঠাৎ নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বেবি বাম্পের দুটি ছবি পোস্ট করেন বুবলী। এরপরই শাকিব খানের সঙ্গে ‘বীর’ সিনেমার শুটিংয়ের সময় বুবলীর গর্ভধারণের যে গুঞ্জন উঠেছিল সেটি আরও তীব্রতর হয়।

ছবি দুটি পোস্ট করে বুবলী লিখেছিলেন, ‘মি উইথ মাই লাইফ, থ্রো ব্যাক আমেরিকা’। এরপর আর কারও সন্দেহ থাকে না। কিন্তু সন্তানের বাবা কে তা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে শুরু হয় আলোচনা-সমালোচনা।

No description available.
গত কয়েক বছর ধরে উভয়ের প্রেম ও বিয়ের গুঞ্জন থাকলেও দুজনেই তা অস্বীকার করে এসেছেন। ছবি: সংগৃহীত

এ বিষয়ে বুবলী গণমাধ্যমের কাছে একটি ব্যাখাও দেন। তিনি বলেন, ‘এটা একটা সেনসিটিভ ইস্যু। এটার সঙ্গে অনেক অনুভূতি জড়িত। আমি একজন মুসলিম। সব কিছুর পেছনে একটা সুন্দর ব্যাখ্যা রয়েছে। সব কিছু ‍সুন্দর ও শালীনভাবে হয়েছে। এটা নিয়ে খুব শিগগিরই কথা বলব।’

 No description available.

২০১৬ সালে শাকিব খানের বিপরীতে বসগিরি সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে ‍বুবলীর। ছবি: সংগৃহীত
 

এর বাইরে পরিষ্কার করে কিছুই বলেননি তারা।

এদিকে উভয়ের পারিবারিক সূত্রের বরাত গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দিনের যে কোনো সময় নিজেদের সন্তানের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন এ তারকা দম্পতি।

 

 

কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit