শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

নাঈম-শাবনাজকন্যা মাহাদিয়ার নতুন ম্যাশআপ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৫ Time View

বিনোদন ডেস্ক : জনপ্রিয় তারকা দম্পতি নাঈম ও শাবনাজের ছোট মেয়ে মাহাদিয়া। পড়াশোনার পাশাপাশি কণ্ঠে গানও তোলেন তিনি। সম্প্রতি তিনি কয়েকটি গানের সমন্বয়ে একটি নতুন ম্যাশআপ কাভার করেছেন। ১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত উর্দু ভাষার সিনেমা ‘আরমান’র মালা বেগমের কণ্ঠের জনপ্রিয় গান ‘আকেলে না জানা’ ও উপমহাদেশের প্রখ্যাত গজলশিল্পী মেহেদী হাসানের শ্রোতাপ্রিয় ‘রঞ্জিস হি সাহি’ গজলটিকে নিয়ে ম্যাশআপটি তৈরি করেছেন মাহাদিয়া।

গত সোমবার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘মাহাদিয়া নাঈম’-এ গানটি প্রকাশ করেছেন মাহাদিয়া। ওই ম্যাশআপটির নাম দেওয়া হয়েছে ‘আকেলে না জানা ও রঞ্জিস হি সাহি বাই মাহাদিয়া নাঈম’। ভিডিওচিত্র ধারণ করা হয়েছে ভারতের জয়পুরে। মিউজিক ভিডিওর সিনেমাটোগ্রাফার হিসেবে ছিলেন লাভিস রাওয়াত। সম্পাদনা করেছেন শুভম গুপ্ত। আর প্রযোজনায় ছিল নাঈম প্রডাকশন।  

নাঈম-শাবনাজ নামের ফেসবুক পেজে থেকে মাহাদিয়ার ম্যাশআপের ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘আমাদের মেয়ে মাহদিয়া নতুন কভার গান করেছে। এর আগে মাহাদিয়া অনেক জনপ্রিয় বাংলা ও ইংরেজি গান কভার করেছিল। এবার মাহাদিয়া দুটি ক্লাসিক গান একসঙ্গে একটি ম্যাশআপ করেছে। আমরা আশা করি আপনাদের গানটি ভালো লাগবে। সবাই মাহাদিয়াকে উৎসাহিত করবেন এবং ভালোবাসা দিবেন। ’ 

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit