শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

প্রাথমিকে বদলির আবেদনের সময় বাড়ল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৬ Time View

ডেস্ক নিউজ : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনলাইনে বদলির আবেদনের সময়সীমা বাড়াল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ৬ অক্টোবর পর্যন্ত বদলির আবেদন করা যাবে। আজ বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি এবং অপারেশন) মনীষ চাকমার সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

আদেশে বলা হয়, গত ১৫ সেপ্টেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদালয়ের শিক্ষকদের একই উপজেলার মধ্যে অনলাইন বদলি কার্যক্রম চালু হয়েছে। বদলি কার্যক্রমে শিক্ষকেরা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় একই উপজেলার মধ্য অনলাইন বদলির আবেদনের সময়সীমা আগামী ৬ অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো।

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit